বিবিধ

বিশেষ দ্রষ্টব্য (15/2/2024)

‎বিষয় : বিশেষ দ্রষ্টব্য (15/2/2024)।

‎লেখক : সামিউল হাসান তবিব আলইনফিরাদী।

‎‎2022 সালের একদম শুরুর দিকে, islamicauthors.com এ আমার বিভিন্ন লেখা প্রকাশিত হওয়া আরম্ভ হয়। তখন থেকে আরম্ভ করে 2023 সালের একদম শেষের দিক পর্যন্ত আমার মোট 72 টা লেখা islamicauthors.com এ প্রকাশিত হয়েছে।  ‎2023 সালের শেষের দিকে, আমি সিদ্ধান্ত নেই যে আমি আমার 72 টা লেখার সবগুলোকেই আবার নতুন করে লিখব, এবং এই সিদ্ধান্তটির অনুসরণে আমি 2023 সালের শেষের দিকে আমার সবগুলো লেখাকে নতুন করে লেখার কাজ আরম্ভ করে দেই। 

‎‎এখন (মানে 15/2/2024 তারিখ) পর্যন্ত আমি মোট 4 টা লেখাকে নতুন করে লিখেছি। 

‎‎সবগুলো লেখাকে নতুন করে লেখার সিদ্ধান্ত নেওয়ার পিছনে বেশকিছু কারণ আছে, যেমন :-  

‎‎(১) আমার অনেকগুলো লেখাতে অনেকগুলো দূর্বল এবং সহজেই খণ্ডনযোগ্য কথা বিদ্যমান। আমি এই দূর্বল ও সহজেই খণ্ডনযোগ্য কথাগুলোকে বাদ দিতে চাই।  

‎‎(২) আমার বিভিন্ন লেখাতে আমার দ্বারা বিভিন্ন ধরনের ভুল সংঘটিত হয়েছে, আমি সেই ভুলগুলোকে সংশোধন করতে ইচ্ছুক। 

‎‎(৩) আমার অনেকগুলো লেখাতে অনেকগুলো অস্পষ্টতা এবং বাজে উপস্থাপনা বিদ্যমান এবং আমি এগুলো দূর করতে ইচ্ছুক। 

‎‎(৪) আমার এমন কিছু লেখা আছে, যেগুলোর ক্ষেত্রে লেখার ধরন ও রূপ খুবই বাজে হয়েছে, আমি এই লেখাগুলোকে আরও সুন্দরভাবে ও পরিষ্কারভাবে লেখতে ইচ্ছুক। 

‎‎(৫) আমার কিছু লেখাতে আমি প্রচুর পরিমাণ অপ্রয়োজনীয় কথাবার্তা বলে রেখেছি, আমি উক্ত অপ্রয়োজনীয় কথাবার্তাবিশিষ্ট লেখাগুলোকে নতুন করে অপ্রয়োজনীয় কথাবার্তা ব্যতীত লেখতে চাই। 

‎‎(৬) আমার কিছু লেখাতে আমি এমন কিছু কথাবার্তা বলে রেখেছি যেগুলোর সহিত আমি বর্তমানে একমত নই, পরবর্তীতে বিভিন্ন বিষয়ে আমার মত পরিবর্তিত হয়েছে। এই ধরনের লেখাগুলোকে আমি আমার সর্বশেষ দৃষ্টিভঙ্গিগুলোর আলোকে নতুন করে লেখতে ইচ্ছুক। 

‎‎… ইত্যাদি ইত্যাদি … এই ধরনের অন্যান্য বিভিন্ন কারণ। 

‎‎যেই লেখাগুলোকে আমি ইতিমধ্যে নতুন করে লিখে শেষ করেছি, সেই লেখাগুলোর তালিকা নিম্নরূপ। 

‎‎1. রাসূল (সা) কি আয়িশাহ (রা) এর সহিত ৯ বছর বয়সে সহবাস করেছিলেন?  

https://islamicauthors.com/article/265

‎‎2.শনিবারে মাটি সৃষ্টির হাদিসটি প্রসঙ্গে । 

https://islamicauthors.com/article/373

‎‎3.দুই দরিয়ার মিলন সংক্রান্ত আয়াতসমূহের তাফসির। 

https://islamicauthors.com/article/221

‎‎4. যখন একজন মেয়ের বয়স ৯ বছর হয় তখন সে একজন মহিলা। 

https://islamicauthors.com/article/270

‎‎5. সূর্যের উষ্ণ জলাশয়ে অস্ত যাওয়ার হাদিসটি শায হওয়া প্রসঙ্গে আলোচনা 

https://islamicauthors.com/article/408

‎‎6. দাসীর সহিত জোরপূর্বক সহবাস করা প্রসঙ্গে 

https://islamicauthors.com/article/226

‎‎7. অধিকাংশের মত সর্বক্ষেত্রেই অকাট্য?  

https://islamicauthors.com/article/222

‎‎8. আবু-বকর আর-রাযী এর ধর্মবিশ্বাস সম্পর্কে আলোচনা 

https://islamicauthors.com/article/275

‎‎9. তাফসিরের উপর ইসরাইলিয়াতের প্রভাব। 

https://islamicauthors.com/article/387

‎10. ধ্রুপদী উলামাদের কর্তৃক বিজ্ঞানবিরোধী মতামত প্রদানের কারণ।

https://islamicauthors.com/article/306

‎‎11. রাসূল (সা) কর্তৃক আয়িশাহকে (রা) বিয়ের প্রস্তাব করার দ্বারা কি আবু-বকর (রা) বিব্রত হয়েছিলেন?  

https://islamicauthors.com/article/259

‎‎12. আকাশ ও পৃথিবীর মধ্য হতে কোনটা আগে সৃষ্টি হয়েছে?  

https://islamicauthors.com/article/216

‎‎13.ছয় দিনে আকাশ ও পৃথিবী সৃষ্টি হওয়া প্রসঙ্গে 

https://islamicauthors.com/article/394

‎‎14. শনিবারে মাটি সৃষ্টির হাদিসটি কি বিজ্ঞানবিরোধী?  

https://islamicauthors.com/article/411

‎‎15. আলাক্বাহ সংক্রান্ত কিছু কথা।

https://islamicauthors.com/article/218

‎‎16. ইসলাম অনুযায়ী পৃথিবীর বয়স কত?  

https://islamicauthors.com/article/377

‎‎17. সুলব ও তারাইব সংক্রান্ত কিছু কথা।

https://islamicauthors.com/article/217

‎‎18.ইবনু উমার (রা) কর্তৃক বাজারে দাসীর দেহে স্পর্শকরণ প্রসঙ্গে।

https://islamicauthors.com/article/234

‎‎19. আকাশ ও পৃথিবীর মধ্যকার দূরত্ব ৫০০ বছরের পথ???  

https://islamicauthors.com/article/322

‎‎20. আকাশ (সামা) এর ভাষাগত মৌলিক অর্থ। 

https://islamicauthors.com/article/305

‎‎‎যখনই কোনো একটা লেখাকে নতুন করে লেখা শেষ হবে, তখনই সেই লেখাটিকে উপর্যুক্ত এই তালিকাটিতে উল্লেখ করে দেওয়া হবে, আর এভাবেই চলতে থাকবে যতক্ষণ না সবগুলো লেখাকে নতুন করে লেখা শেষ হচ্ছে।  

‎‎আমার কোন কোন লেখাগুলোকে নতুন করে লেখা শেষ হয়েছে এবং কোন কোন লেখাগুলোকে এখনও নতুন করে লেখা হয়নি, তা উপর্যুক্ত এই তালিকাটির সাহায্যে জানা যাবে।তালিকাটিতে যেই লেখাগুলোর লিংক দেওয়া আছে সেগুলোকে নতুন করে লেখা শেষ হয়েছে, তালিকাটিতে যেই লেখাগুলোর লিংক দেওয়া হয়নি সেগুলোকে এখনও নতুন করে লেখা হয়নি।

‎‎//আপডেট : আজকের তারিখ 29 October 2025। এতদিনে ১৯ এর চেয়ে অনেকটাই বেশি সংখ্যক লেখা পুনর্লিখিত হতে পারতো, যা বিভিন্ন কারণের দরুণ সম্ভব হয়নি। আবার, বর্তমানেও এমন বহু কারণ আছে যার দরুণ আমি পুনর্লিখনের কাজে খুবই কম পরিমাণ সময় দিতে পারছি এবং আগামী প্রায় এক বছর পরিস্থিতি এরকমই থাকবে। অতএব, সবগুলো লেখাকে পুনর্লিখিত করার কাজ ধীর গতিতে জারি আছে ও ইনশাল্লাহ থাকবে। প্রতি দুইটি লেখা পুনর্লিখিত হওয়ার মাঝে বিদ্যমান বিশাল কাল বিলম্বের দরুণ কেউ যেন এটা মনে না করেন যে আমি সবগুলো লেখাকে পুনরায় নতুন করে লেখার কাজটা বন্ধ করে দিয়েছি।//

‎‎ // আপডেট : আজকের তারিখ 19 June 2026। যেসব লেখাকে নতুনভাবে লেখা শেষ হয়েছে সেসব লেখাতে সাধারণত কোনো ধরনের কোনো পরিবর্তন করা হবে না। তবে, বিশেষ প্রয়োজনে, 1-নং এবং 12-নং লেখাদ্বয়ে কিছু পরিবর্তন করা হয়েছে। তাছাড়া, 7-নং, 9-নং, এবং 10-নং ভুক্তিত্রয়ের ক্ষেত্রে, তিনটি অপ্রয়োজনীয় অনর্থক লেখাকে বাতিল করে তাদের স্থলে তিনটি অধিকতর গুরুত্বপূর্ণ নতুন লেখাকে বসানো হয়েছে। //

‎‎//আপডেট : আজকের তারিখ 21 August 2026। সম্প্রতি ওয়েবসাইটের একটি জটিলতার দরুন লেখাগুলোর লিংকসমূহ স্থায়ীভাবে ওলট-পালট হয়ে গিয়েছিল। পুরাতন লিংকগুলোকে মুছে তাদের স্থলে নতুন সঠিক লিংকগুলোকে বসানো হয়েছে।// 

‎‎*****  

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

সআ
সামিউল হাসান তবিব আল-ইনফিরাদী
75 আর্টিকেল

দ্রষ্টব্য : 22 November 2023 এ আমি ফেসবুক ব্যবহার করা চিরতরে বন্ধ করে দিয়েছি এবং 22 November 2023 এর পর আমি আর কখনোই ফেসবুকে ফিরে আসিনি এবং আসবনা। 22 November 2023 এর পর কেউ যদি কখনো ফেসবুকে দাবি করে যে সে আমি, তাহলে অবশ্যই ধরে নিতে হবে যে সে আমি না বরং সে আমি হওয়ার অভিনয় করছে। আমার সাথে যোগাযোগ করতে চাইলে ফ্রম মুসলিমস এর লেখক Ashraful Nafiz ভাইয়ের সাথে যোগাযোগ করুন।