আবু-বকর মুহাম্মাদ ইবনু জাকারিয়া আর-রাযী এর ধর্মবিশ্বাসের প্রসঙ্গে।
0. সূচিপত্র :
সূচনা।
দলিলসমূহ।
পর্যালোচনা।
উপসংহার।
পদটীকাসমূহ।
১. সূচনা :-
মধ্যযুগীয় প্রসিদ্ধ চিকিৎসক দার্শনিক আবু-বকর মুহাম্মাদ ইবনু জাকারিয়া আর-রাযী এর ধর্মবিশ্বাস কী ছিল তা মতভেদপূর্ণ ও বিতর্কিত একটি বিষয়। মুসলিম এবং অমুসলিম উভয় পক্ষ হতেই অনেকে আর-রাযীকে একজন মুর্তাদ (যিন্দিক্ব) হওয়ার অভিযোগে অভিযুক্ত করেছেন।
আধুনিক মূলধারার ইতিহাসবিদ্যা হতে মূলনীতিগতভাবে ভিন্ন ইসলামি ঐতিহ্যিক ইতিহাসশাস্ত্রের (অর্থাৎ তারিখশাস্ত্রের) আলোকে আবু-বকর আর-রাযী এর ধর্মবিশ্বাস সম্পর্কে একটি রায় প্রদান করাই হবে আমার এই লেখাটির মূল উদ্দেশ্য।
২. দলিলসমূহ :-
২.১. প্রথম ভাগ :-
আর-রাযী কর্তৃক একজন ইসলামত্যাগী অমুসলিম হওয়াকে সমর্থনকারী কিছু বিষয় নিম্নে বর্ণিত হলো।
(১) আর-রাযী একজন ফাইলাসুফ (মধ্যযুগীয় মধ্যপ্রাচ্য দার্শনিক) ছিলেন। এবং যারা ফাইলাসুফ ছিলেন তাদের অনেকেই অতিমাত্রার পথভ্রষ্টতার অভিযোগে অভিযুক্ত হওয়াপূর্বক অমুসলিম হিসেবে আখ্যায়িত হতেন।
(২) নবী-রাসূলদের উপর সমালোচনাস্বরূপ লিখিত একটি বইয়ের লেখক হিসেবে আর-রাযীকে অভিহিত করা হয়েছে।
(২.১) উক্ত বইটির প্রকৃত নামটা আসলে কী তা কিছুটা অস্পষ্ট। একেকজন মধ্যযুগীয় লেখক বইটিকে একেকভাবে নামপ্রদান করেছেন। তবে বইটির একাধিক নামের মূলভাব প্রায় একই। বইটির কিছু নাম নিচে দেওয়া হলো :
(ক) "كتاب فِيمَا يرومه من إِظْهَار مَا يَدعِي من عُيُوب الْأَوْلِيَاء" হলো ইবনু আবি উসাইবাআহ কর্তৃক প্রদত্ত নাম।_[1]
(খ) "كتاب في يرد به إظهار ما يدعي من عيوب الأنبياء " হলো ইবনুন-নাদিম কর্তৃক প্রদত্ত নাম।_[2]
(গ) "كتاب الردّ على منصور بن طلحة فيما يدّعي من عيوب الأنبياء عليهم السلام" হলো ইবনুস-সাঈ কর্তৃক প্রদত্ত নাম। [3]
(২.১.১) বইটির নামের ক্ষেত্রে একটি অতিবিভ্রান্তিকর জটিলতা বিদ্যমান। বইটির নামগুলিকে দুইভাবে অনুবাদ করা যায়, একভাবে করলে বইটি হবে ইসলামের বিরোধী, এবং আরেকভাবে করলে তা হবে ইসলামেরই সমর্থক। উক্ত প্রেক্ষিতে প্রকৃত বাস্তবতা এই যে, বইটি আসলে ইসলামবিরোধীই। বইটির ইসলামবিরোধী হওয়ার বিষয়টি স্পষ্ট হয় ইবনু আবি উসাইবাআ এর একটি বক্তব্য [1] হতে।
(২.২) উক্ত বইটিরই একটি বিকল্প নাম হচ্ছে "مخاريق الأنبياء"। অর্থাৎ مخاريق الأنبياء কে উক্ত বইটি হতে ভিন্ন কিছু মনে করাটা ভুল হবে। [1]
(২.২.১) مخاريق الأنبياء কে যারা অভিহিত করেছেন, তাদের মধ্যে আছেন : নিযামুল-মুলক আত্ব-তুসী, আলী বিন রিদ্বওয়ান আল-মাসরী, মুত্বহির বিন ত্বহির, প্রমুখ।_[4]
(৩) আর-রাযী এর উপর আলী বিন রিদ্বওয়ান আল-মাসরী এর সমালোচনা আর-রাযীকে একজন অমুসলিম হিসেবে সাব্যস্ত করে।_[1]
(৪) আর-রাযী এর উপর মুত্বহির বিন ত্বহির এর সমালোচনা আর-রাযীকে একজন অমুসলিম হিসেবে সাব্যস্ত করে। [5]
(৫) আর-রাযী এর উপর ইসমাঈলী শিয়া দার্শনিক আবু-হাতিম আহমাদ বিন হামদান বিন আহমাদ আর-রাযী আল-কাশশী আল-ওয়ারসাহী এর সমালোচনা আর-রাযীকে একজন অমুসলিম হিসেবে সাব্যস্ত করে।
(৫.১) আবু-হাতিম কর্তৃক রচিত "أعلام النبوة" বা "دلائل النبوة" নামক একটি গ্রন্থে আবু-হাতিম এবং জনৈক ইসলামবিরোধী এর মাঝে সংঘটিত হওয়া কিছু বিতর্কের বিবরণ দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে যে প্রসিদ্ধ চিকিৎসক আবু-বকর আর-রাযীই হচ্ছেন আবু-হাতিমের উক্ত গ্রন্থের সেই জনৈক ইসলামবিরোধী।
(৬) আর-রাযী এর উপর ইসমাইলী শিয়া লেখক হামিদুদ্দিন আহমাদ আল-কারমানী এর সমালোচনা আর-রাযীকে একজন অমুসলিম হিসেবে সাব্যস্ত করে।[6]
(৬.১) আর-রাযীর বিরুদ্ধে হামিদুদ্দিন আল-কারমানী "الأقوال الذهبية" নামক একটি বই লিখেছিলেন।_[6]
(৭) মধ্যপ্রাচ্য খ্রিষ্টান লেখক আবুল-ফারাজ ইবনুল-আবরী এর দৃষ্টিতে আর-রাযী একজন অমুসলিম ছিলেন।_[7]
(৮) ইসলামের মূলধারার উলামাদের মধ্য থেকে কেউ কেউ আর-রাযীকে একজন অমুসলিম হিসেবে সাব্যস্ত করেছেন (অর্থাৎ তাকফির করেছেন)।
(৮.১) ইবনু তাইমিয়াহ তাঁর একাধিক বিভিন্ন গ্রন্থে একাধিকবার আর-রাযীকে একজন অমুসলিম হিসেবে উল্লেখ করেছেন।_[8]
(৮.২) ইবনুল কাইইম তাঁর "مدارج السالكين" নামক গ্রন্থে আর-রাযীকে যিন্দিক্বদের অন্তর্ভুক্ত একজন হিসেবে গণ্য করে আর-রাযীর ব্যাপারে চরমভাবে নেতিবাচক কিছু কড়াকথা উল্লেখ করেছেন। [9]
(৯) সঈদ আল-আন্দালুসী কর্তৃক প্রদত্ত একটি বর্ণনা অনুযায়ী, আর-রাযীর কিছু রচনা হতে বোঝা যায় যে আর-রাযী বিভিন্ন কুফুরী মতবাদকে পছন্দ করতেন।[10]
(১০) "আর-রাযী ঈশ্বর সংক্রান্ত দর্শনের গভীরে প্রবেশ করেননি এবং এর উদ্দেশ্য বোঝেননি। ফলে, তাঁর চিন্তাধারা বিশৃঙ্খল হয়ে যায়। তাই তিনি বহু নির্বোধ ও দূর্বল দৃষ্টিভঙ্গির অন্ধ অনুসরণ করা আরম্ভ করেন এবং বহু দূষিত ও নিকৃষ্ট মতবাদকে গ্রহণ করেন।"- এই মর্মের একটি সমালোচনা আর-রাযীর ব্যাপারে উল্লেখ করা হয়েছে।
(১০.১) আর-রাযীর সম্পর্কে আলোচনা করতে গিয়ে যারা উক্ত সমালোচনাটিকে উল্লেখ করেছেন তাদের মধ্যে আছেন : জামালুদ্দিন আল-ক্বিফত্বী, ইবনু আবি উসাইবাআহ, সঈদ আল-আন্দালুসী, ইবনু ফাদ্বলিল্লাহ আল-আমরী, সিদ্দিক হাসান খান, প্রমুখ। [11]
(১১) আর-রাযী তাঁর মৃত্যুর নিকটবর্তী কোনো এক সময়ে নিম্নোক্ত কবিতাংশটিকে আবৃত্তি করেছিলেন : [12]
لعمري ما أدري وقد آذَن البِلَى ... بعاجلِ ترحالِي إلى أين ترحالي
وأين محلُّ الرُّوح بعد خُروجِه ... مِنَ الجسد المنحلِّ والهيكل البالي
উক্ত কবিতাংশটিকে কেউ কেউ আর-রাযীর ইসলামহীনতার নির্দেশক হিসেবে ব্যাখ্যা করেছেন।
(১২) আর-রাযীর রচনাবলির একটি তালিকা প্রদানের উদ্দেশ্যে প্রসিদ্ধ মুসলিম বহুশাস্ত্রবিদ আবুর-রাইহান আল-বেরুনী একটি رسالة (পুস্তিকা) লিখেছিলেন যা বর্তমানে رسالة البيروني في فهرست كتب محمد بن زكريا الرازي (Risalat Al-Biruni Fi Fihrisit e Kutub Muhammad Bin Zakaria Al-Razi) নামে পরিচিত। আল-বেরুনীর উক্ত পুস্তাকাটির একটি ইংরেজি অনুবাদ ইন্টারনেটে উপলব্ধ। [13]
(১২.১) উক্ত পুস্তিকাটিতে, "في النبوات" এবং "في حيل المتنبيين" নামক দুটি কুফুরি (Heretical) গ্রন্থকে আর-রাযী কর্তৃক রচিত হিসেবে সাব্যস্ত করা হয়েছে।
(১২.১.১) "في النبوات" সম্পর্কে আল-বেরুনী লিখেছেন যে :
"It was claimed to be against religions."
(১২.১.২) "في حيل المتنبيين" সম্পর্কে আল-বেরুনী লিখেছেন যে :
"It was claimed as attacking the necessity of the prophets."
(১২.২) আল-বেরুনী তাঁর উক্ত পুস্তিকাটিতে আর-রাযীর উপর একটি সুবিস্তারিত সমালোচনা প্রদান করেছেন যা আর-রাযীকে একজন ইসলামত্যাগী পথভ্রষ্ট হিসেবে সাব্যস্ত করে। [14]
2.2. দ্বিতীয় ভাগ :-
আর-রাযী কর্তৃক একজন ইমানধারী মুসলিম হওয়াকে সমর্থনকারী কিছু বিষয় নিম্নে
বর্ণিত হলো :-
(১) আবু-দাউদ ইবনু জুলজুল আল-আন্দালুসী তাঁর "طبقات الأطباء و الحكماء" গ্রন্থে
আর-রাযীকে مسلم النحلة (ধর্মবিশ্বাসগতভাবে মুসলিম) বলে অভিহিত করেছেন।_[15]
(২) আর-রাযীকে "طبيب المسلمين"(মুসলিমগণের চিকিৎসক) বলে আখ্যায়িত করেছেন একাধিক মধ্যযুগীয় ইতিহাসবিদ।_[16]
(৩) কোনো প্রয়াত অমুসলিমের জন্য রহমতের দোয়া করা ইসলামে নিষিদ্ধ। ইবনু খল্লিকান তাঁর "وفيات الأعيان" গ্রন্থে প্রয়াত আর-রাযীর জন্য "رحمه الله تعالى" বলে রহমতের দোয়া করেছেন।_[17]
(৩.১) অর্থাৎ, ইবনু খল্লিকানের দৃষ্টিতে, আর-রাযী একজন মুসলিম হিসেবেই মৃত্যুবরণ করেছিলেন।
(৪) আল-বেরুনীর উপর্যুক্ত পুস্তিকাটিতে [13] আর-রাযীর রচনাবলির তালিকায় আর-রাযীর মুসলিম হওয়াকে সমর্থন করে এমন অন্তত তিনটি গ্রন্থকে অভিহিত করা হয়েছে। যথা :-
(ক) Fi anna li al-Insan Khaliqan Mutqinan Hakiman (That Man has a Wise and Perfect Creator)
(খ) Fi Wujub Da‘wat al-Nabi ‘Ala Man Naqara bi al-Nubuwwat (Obligation to Propagate the Teachings of the Holy Prophet (pbuh) Against Those who Denied Prophecies).
(গ) Fi Wujub al-Du‘a’ Min Tariq al-Hazm (The Obligation of Prayer in Absolute and Sincere Faith)
(৫)
"আবু-বকর আর-রাযী ভ্রষ্টতাপূর্ণ দার্শনিক মতবাদসমূহকে প্রত্যাখ্যান করতেন এবং ভ্রষ্টতামুক্ত দার্শনিক মতবাদসমূহকে গ্রহণ করতেন।"
- এই মর্মের একটি প্রশংসা আর-রাযীর ব্যাপারে উল্লেখ করা হয়েছে।
(৫.১) আর-রাযীর সম্পর্কে আলোচনা করতে গিয়ে যারা উক্ত প্রশংসাটিকে উল্লেখ করেছেন তাদের মধ্যে আছেন : সঈদ আল-আন্দালুসী [10], ইবনু খল্লিকান, আস-সিফদী, সিদ্দিক হাসান খান, প্রমুখ।_[18]
(৬) সঈদ আল-আন্দালুসী তাঁর "طبقات الأمم" গ্রন্থে আর-রাযীকে নিয়ে আলোচনা করতে গিয়ে আর-রাযীর কিছু নেতিবাচক দিক তুলে ধরেন এবং তারপর আর-রাযীর ব্যাপারে একটা বিশেষ কথা লিখেন এবং তারপর আর-রাযীর কিছু ইতিবাচক দিক তুলে ধরেন। [10]
(৬.১) উক্ত বিশেষ কথাটি হলো :
"ولو أن الرازي وفقه الله تعالی للرشد" যা অর্থগতভাবে কিছুটা দ্ব্যর্থক অর্থাৎ একাধিকভাবে অনুবাদযোগ্য। উক্ত কথাটির একটি সম্ভাব্য অনুবাদ হবে "এবং যদিও আর-রাযীকে আল্লাহ তায়ালা সত্যের দিকে পথপ্রদর্শন করেছিলেন।"
(৭) আল-বোরহান ইবনু জামাআহ এর একটি বক্তব্য হতে বোঝা যায় যে তিনি বিশ্বাস করতেন যে আর-রাযী একজন ইমানধারী মুসলিম ছিলেন।[19]
3. পর্যালোচনা :-
3.1. প্রথম ভাগ :-
(ক) "ফাইলাসুফ মানেই অমুসলিম" এই ধারণা ভুল। কুফরের পর্যায়ের না এমন প্রচুর বিষয়বস্তু ফাইলাসুফদের দ্বারা চর্চিত হতো।
(খ) নবি-রাসূলদের বিপক্ষে আর-রাযী কর্তৃক "مخاريق الأنبياء" নামক বইটি রচিত হওয়ার প্রসঙ্গে ইবনু আবি উসাইবাআহ বলেছেন যে : [1]
.أَقُول وَهَذَا الْكتاب إِن كَانَ قد ألف وَالله أعلم فَرُبمَا أَن بعض الأشرار المعادين للرازي قد أَلفه وَنسبه إِلَيْهِ ليسيء من يرى ذَلِك الْكتاب أَو يسمع بِهِ الظَّن بالرازي وَإِلَّا فالرازي أجل من أَن يحاول هَذَا الْأَمر وَأَن يصنف فِي هَذَا الْمَعْنى
অনুবাদ : আমি বলব যে, এই বইটি যদি তিনি (আর-রাযী) রচনা করে থাকেন তাহলে আল্লাহই ভালো জানেন, এবং হয়তো আর-রাযীর প্রতি শত্রুভাবাপন্ন কতিপয় দুষ্ট লোক তা রচনা করে তাকে উনার (আর-রাযীর) দিকে সম্পৃক্ত করে দিয়েছে, যাতে করে যে কেউ ওই বইটি দেখবে বা তার সম্পর্কে শুনবে সে আর-রাযীর ব্যাপারে খারাপ ধারণা পোষণ করবে, নতুবা আর-রাযী এতটাই মহিমান্বিত যে এই বিষয়ে হাত দেওয়া এবং এই প্রসঙ্গে কিছু রচনা করা উনার কাজ হতে পারে না।
(গ) আবু-হাতিম কর্তৃক রচিত "دلائل النبوة" বা "أعلام النبوة" নামক গ্রন্থটির মূল পাণ্ডুলিপির কোথাও আবু-বকর আর-রাযীকে পরোক্ষভাবেও অভিহিত করা হয়নি।
(ঘ) কোনো একজন ব্যক্তি ধর্মবিশ্বাসগতভাবে মুসলিম ছিল কিনা তা এমন একটি প্রেক্ষাপট যেটাতে তারিখশাস্ত্রগতভাবে অনির্ভরযোগ্য হবেন : অজ্ঞাতরা, অমুসলিমরা, সুন্নী না এমন মুসলিমরা।
(ঙ) আবু-হাতিম এবং হামিদুদ্দিন উভয়েই ইসমাঈলী-শিয়া। ইবনুল-আবরী খ্রিষ্টান।
(চ) মুত্বহির বিন ত্বহির একজন অজ্ঞাত লেখক। [20]
(ছ) আর-রাযীর প্রেক্ষিতে আলী বিন রিদ্বওয়ান এর বক্তব্য অগ্রহণযোগ্য অর্ধতব্য অবিবেচ্য।_[21]
(জ) আর-রাযীর উপর্যুক্ত কবিতাংশটিকে [12] ইসলামহীনতার নির্দেশক মনে করার কোনো ভিত্তি নেই।
(জ.১) আর-রাযীর উক্ত কবিতাংশটির সম্পর্কে শামসুদ্দিন আবুল-খাইর আস-সাখাওই লিখেছেন যে :_[19]
والظاهر أنَّ مقصودَ ابن زكريا أن يعرف: هل هو مِنْ أهل الجنة أو من أهل النار، وبيتاه يدلَّان على خوفه مِنْ سوء الخاتمة أعاذنا اللَّه منها بفضله
অনুবাদ : এবং এটা স্পষ্ট যে ইবনু জাকারিয়া এর উদ্দেশ্য হচ্ছে এটা জানা যে সে কি জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত নাকি জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত, এবং তাঁর কবিতাংশটি মন্দ পরিণতির প্রতি তাঁর ভয়ের উপর ইঙ্গিত করে, যা হতে আল্লাহ নিজ অনুগ্রহে আমাদের রক্ষা করুন।
(ঝ) আল-বেরুনীর উক্ত পুস্তিকাটির [13] জন্য আছে কেবল একটি পাণ্ডুলিপি যা আল-বেরুনীর মৃত্যুর প্রায় 250 বছর পরে 692-হিজরিতে লিখিত হয়েছিল এবং বর্তমানে University Of Leiden এর গ্রন্থাগারে সংরক্ষিত আছে। [22][23][24][25]
3.2. দ্বিতীয় ভাগ :-
(ক) আর-রাযীর যুগে কোনো ফাইলাসুফের ব্যক্তিগত বিশ্বাসে পরিবর্তন সংঘটিত হওয়া ছিল খুবই সাধারণ একটি বিষয়। আর-রাযী একজন ফাইলাসুফ ছিলেন এবং তাঁর কর্তৃক মুসলিম-অমুসলিম উভয়টা হওয়ার সমর্থনেই দলিল পাওয়া যায়।
(ক.১) অতএব আর-রাযী তাঁর জীবনের কোনো এক বা একাধিক পর্যায়ে মুসলিম এবং অন্য কোনো এক বা একাধিক পর্যায়ে অমুসলিম ছিলেন।
(খ) আর-রাযী মুসলিম হিসেবে মৃত্যুবরণ করেছিলেন কিনা সেটাই সবচেয়ে বেশি মুখ্য।
(খ.১) মূলধারার উলামাদের কেউ কেউ আর-রাযীকে একজন অমুসলিম অবস্থায় মৃত্যুবরণকারী হিসেবেই গণ্য করেছেন।
(খ.১.১) যেমন : ইবনুল-কাইইম তাঁর "مدارج السالكين" গ্রন্থে আর-রাযী কর্তৃক একজন চিরস্থায়ীভাবে জাহান্নামী হওয়াকে কেন্দ্র করে কিছু কথা উল্লেখ করেছেন।[9]
(খ.২) আর-রাযীর জন্য ইবনু খল্লিকান তাঁর "وفيات الأعيان" গ্রন্থে "رحمه الله تعالی" বলে দোয়া করেছেন। সুতরাং, ইবনু খল্লিকান এর দৃষ্টিতে আর-রাযী একজন মুসলিম থাকা অবস্থাতেই মৃত্যুবরণ করেছিলেন।_[17]
(খ.২.১) কোনো প্রয়াত ব্যক্তির জন্য "رحمه الله" বলে দোয়া করা এবং উক্ত প্রয়াত ব্যক্তিকে একজন মুসলিম অবস্থায় মৃত্যুবরণকারী সাব্যস্ত করা পরস্পর সমতুল্য।
(গ) একজন প্রয়াত ইসলামত্যাগী ব্যক্তি কর্তৃক তাওবাকরাপূর্বক মুসলিম হয়ে ইসলামে বিশ্বাস করা অবস্থাতেই মৃত্যুবরণ করার খবর না পাওয়া গেলে নিছক ধরে নেওয়া হবে যে উক্ত ব্যক্তিটি অমুসলিম অবস্থাতেই মৃত্যুবরণ করেছে, এটাই সাধারণ মূলনীতি।
(গ.১) কোনো মধ্যযুগীয় আলেম কর্তৃক আর-রাযীকে একজন অমুসলিম অবস্থায় মৃত্যুবরণকারীরূপে বিবেচনা করার তাৎপর্য কেবল এতটুকুও হতে পারে যে আর-রাযীর ব্যাপারে উক্ত আলেম সেই খবরটা পাননি যেই খবরটি পেয়ে ইবনু খল্লিকান দোয়া করেছিলেন প্রয়াত আর-রাযীর জন্যে "رحمه الله تعالی" বলে।
(ঘ) "দলিলসমূহ" অংশের "দ্বিতীয় ভাগ" উপাংশের ষষ্ঠ ভুক্তিটিতে যা উল্লেখ করা হয়েছে তা ইসলামত্যাগী আর-রাযী কর্তৃক তওবা করে ইসলামের পথে ফিরে আসার একটি নির্দেশক হিসেবে বিবেচিত হতে পারে।
4. উপসংহার :-
এক দলিলের উপর আরেক দলিলকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা হতে বিরত থেকে এবং উপর্যুক্ত ধর্তব্য বিবেচ্য দলিলগুলোর মাঝে সামঞ্জস্যসাধন করে বলা যায় যে আর-রাযী তাঁর সামগ্রিক জীবনকালের কিছু অংশে অমুসলিম (যিন্দিক্ব) ছিলেন এবং অপর কিছু অংশে ছিলেন মুসলিম। অতঃপর তিনি একজন ইমানধারী মুসলিম হিসেবে মৃত্যুবরণ করেন।।
5. পদটীকাসমূহ :-
[1]
قال أبو العباس ابن أبي أصيبعة في كتابه "عيون الأنباء في طبقات الأطباء"( دار مكتبة الحياة ، رقم الصفحة 426) : كتاب فِيمَا يرومه من إِظْهَار مَا يَدعِي من عُيُوب الْأَوْلِيَاء.أَقُول وَهَذَا الْكتاب إِن كَانَ قد ألف وَالله أعلم فَرُبمَا أَن بعض الأشرار المعادين للرازي قد أَلفه وَنسبه إِلَيْهِ ليسيء من يرى ذَلِك الْكتاب أَو يسمع بِهِ الظَّن بالرازي وَإِلَّا فالرازي أجل من أَن يحاول هَذَا الْأَمر وَأَن يصنف فِي هَذَا الْمَعْنى وَحَتَّى إِن بعض من يذم الرَّازِيّ بل يكفره كعلي بن رضوَان الْمصْرِيّ وَغَيره يسمون ذَلِك الْكتاب كتاب الرَّازِيّ فِي مخاريق الْأَنْبِيَاء
[2]
الفهرست لابن النديم (دار المعرفة،صفحة 363)
[3]
الدر الثمين في أسماء المصنفين لابن الساعي (دار الغرب الإسلامي، صفحة 180)
[4]
انظر : البدء و التاريخ للمطهر بن طاهر المقدسي (أَرنست لرُو الصَحّاف ،3/110) و سياست نامه لنظام الملك الطوسي (دار الثقافة، صفحة 257) وعيون الأنباء لابن أبي أصيبعة (دار مكتبة الحياة، صفحة 426)
[5]
البدء و التاريخ للمطهر بن طاهر المقدسي (أَرنست لرُو الصَحّاف،3/110)
[6]
دراسة و تحقيق عيون الأنباء للدكتور عامر النجار (1/67)
[7]
تاريخ مختصر الدول لابن العبري (دار الشرق،1/46)
[8]
انظر : منهاج السنة النبوية (جامعة الإمام محمد بن سعود ،2/572) و الانتصار لأهل الأثر (دار عطاءات العلم و دار ابن حزم ،صفحة 168) و درء تعارض العقل و النقل (جامعة الإمام محمد بن سعود ،9/346) و غيرهم
[9]
مدارج السالكين لابن القيم (دار عطاءات العلم و دار ابن حزم ، 4/191)
[10]
طبقات الأمم لصاعد الأندلسي (المطبعة الكاثوليكية ، صفحة 33 و 122 و 101)
[11]
انظر : إخبار العلماء بأخبار الحكماء لجمال الدين القفطي (دار الكتب العلمية،صفحة 206) و عيون الأنباء في طبقات الأطباء لابن أبي أصيبعة (دار مكتبة الحياة،صفحة 416) و مسالك الأبصار في ممالك الأمصار لابن فضل الله العمري (المجمع الثقافي،9/56) و أبجد العلوم لصديق حسن (دار ابن حزم، صفحة 632)
[12]
انظر : مسالك الأبصار لابن فضل الله (المجمع الثقافي،9/59) و مدارج السالكين لابن القيم (دار عطاءات العلم و دار ابن حزم ، 4/191) و الجواهر والدرر للسخاوي (دار ابن حزم،1/384) و الوافي بالوفيات للصفدي (دار إحياء التراث ،3/63) و نكث الهميان للصفدي (دار الكتب العلمية، صفحة 236) و عيون الأنباء لابن أبي أصيبعة (دار مكتبة الحياة،صفحة 421) و غيرهم .
[13]
ترجم الدكتور نور دين ديوراسيه رسالة البيروني في فهرست كتب الرازي باللغة الإنجليزية وهذه الترجمة الإنجليزية موجودة في الإنترنيت .
See : "Risalat Al-Biruni Fi Fihrist Kutub Al-Razi : A Comprehensive Bibliography Of The Works Of Abu-Bakr Al-Razi And Al-Biruni" By 'Dr. Nurdeen Deuraseh'. https://ejournal.um.edu.my/index.php/afkar/article/view/5872/3596
[14]
The criticism provided by Al-Biruni is quoted below :
Were it not for my respect for you, I would not have done this, because such a work could bring upon me hatred from al-Razi’s opponents who might think that I belong to his sect and am among those who equalize between al-Razi’s true justifications and his inclinations to heretic tendencies and expressions in fanaticism, which exposed him to big sins. Religiously, he did not reduce the harshness (qasawah) by his neglect, avoidance, ignorance since he worked on disapproved things with evil desires and corrupt deeds. In addition, he was infl uenced by the books of Mani and his followers which deceived all religions including Islam.The proof of what I say can be found at the end of his book On Prophecies which the author made glorious and great. This work corrupted his thought, tongue and pen with which an intelligent man would have nothing to do and would not pay any attention since his effort will not secure anything good in this world save hatred.We have not ceased observing people who do not follow his ideas saying: “Indeed, Razi destroyed the wealth of the people, their bodies and religions”. This is true in the first extreme and many other extremes. Therefore, it is impossible to sensibly argue with him with moderation.
Although I am free from following him concerning matters that corrupted property – despite my love of wealth and other things for the purpose of becoming rich, I cannot free myself from it – I am not saved from other aspects. This is because, I read his book on Divine Science (Metaphysics) in which he displays indications of Mani’s books particularly the book entitled the Book of Secrets”, such that the sign misled me as the white and yellow alloys in alchemy deceive others.My youth creates in me a desire to speak the truth but remains obscured in order to seek those secrets from my acquaintances in various cities and lands. I remained in the torments of desire for more than forty years until a letter from Hamadhan reached me while I was in Khawarizm which included the books which were in the collections of Fadl b. Sahlan, who knew that I loved them much. Together with this letter is the book which included Manichaean writings such as: Pragmateria, the book of Giants, the Treasure of Living, Certain Morning, the Foundation, Bible, the Shaburiqan and several epistles by Mani. Among them also was the book of secrets, which I searched for. I was overwhelmed with joy when I obtained it just like the joy of a thirsty person upon seeing mirages. It is sad that finally, this felling turned into sadness when I discovered that it was a fantasy
I believe that God speaks the truth in his saying: “For any to whom Allah Giveth not light, there is no light.”Then, I summarized the purely nonsensical and deviating contents of the book, for the purpose of study, so that those people who are stricken by the harm that also befalls me will inspect them and rush to be healed from them as I have done.This was the condition of Abu Bakr al-Razi, and I do not believe that he was trying to deceive others, on the other hand he himself was deceived, just like what he believes concerning people whom God preserves from such ideas, and his share in that which he desire will not diminish; for all actions are in accordance with one’s intentions and on the day of judgment, one should be a sufficient account against himself.
[15]
طبقات الأطباء و الحكماء لابن جلجل (مؤسسة الرسالة ،صفحة 77)
[16]
انظر : إخبار العلماء للقفطي (دار الكتب العلمية ، صفحة 206) و مسالك الأبصار لابن فضل الله (المجمع الثقافي، 5/55) و أبجد العلوم لصديق حسن خان (دار ابن حزم، صفحة 632) وغيرهم.
[17]
قال ابن خلكان في "وفيات الأعيان"(دار صادر ،5/159) في ترجمة أبي بكر محمد بن زكريا الرازي : ...وتوفي سنة إحدى عشرة وثلثمائة، رحمه الله تعالى....
[18]
وفيات الأعيان لابن خلكان (دار صادر،5/158) و الوافي بالوفيات للصفدي (دار إحياء التراث، 3/62) و أبجد العلوم لصديق القنوجي (دار ابن حزم ، صفحة 632)
[19]
الجواهر والدرر للسخاوي (دار ابن حزم ،1/384)
[20]
قال خير الدين الزركلي في"الأعلام" (: دار العلم للملايين ، 7/253) :
مطهر بن طاهر المقدسي: مؤرخ، نسبته إلى بيت المقدس. دل تحقيق المستشرق (كليمان هوار) على أنه مصنف كتاب (البدء والتاريخ - ط) ستة أجزاء، مع ترجمتها إلى الفرنسية، وله بقية ما زالت مخطوطة، وكان المعروف أنه من تأليف أبي زَيْد (أحمد بن سهل) البلخي، كما في كشف الظنون وخريدة العجائب، إلا أنّ البلخي توفي سنة ٣٢٢ وكتاب (البدء والتاريخ) صنف سنة ٣٥٥ هـ وقال هوار: كان مطهر في (بست) من بلاد (سجستان) . وزاد (بروكلمن) أنه توفي فيها. قلت: ولم أظفر بترجمة له
[21]
قال ابن أبي أصيبعة في "عيون الأنباء" (دار مكتبة الحياة، صفحة 563) :
وحَدثني أَبُو عبد الله مُحَمَّد المالقي النَّاسِخ أَن ابْن رضوَان تغير عقله فِي آخر عمره....أَقُول وَكَانَ ابْن رضوَان كثير الرَّد على من كَانَ يعاصره من الْأَطِبَّاء وَغَيرهم وَكَذَلِكَ على كثير مِمَّن تقدمه وَكَانَت عِنْده سفاهة فِي بَحثه وتشنيع على من يُرِيد مناقشته وَأكْثر ذَلِك يُوجد عِنْدَمَا كَانَ يرد على حنين بن إِسْحَق وعَلى أبي الْفرج بن الطّيب وَكَذَلِكَ أَيْضا على أبي بكر مُحَمَّد بن زَكَرِيَّا الرَّازِيّ وَلم يكن لِابْنِ رضوَان فِي صناعَة الطِّبّ معلم ينْسب إِلَيْهِ وَله كتاب فِي ذَلِك يتَضَمَّن أَن تَحْصِيل الصِّنَاعَة من الْكتب أوفق من المعلمين
[22]
Jan just Witkam, Inventory Of The Oriental Manuscripts Of The Library Of The University Of Leiden (Page 60-61, Or.133)
[23]
P. Voorhoeve, Handlist Of Arabic Manuscripts ( Page 83)
[24]
قال بول كرواس في مقدمة تحقيق رسالة البيروني في فهرست كتب أبي بكر الرازي :
"نشرنا هذه الرسالة على حسب المخطوط الوحيد المحفوظ في مكتبة ليدن"
[25]
A text taken from the source mentioned in the annotation [13] is quoted below :
" According to Mehdi Mohaghegh, the difficulties of editing the Arabic text were dominated by the fact that there was available only one unique copy which exists in Leiden (MSS.No.133). This manuscript has many errors, but a careful study of it will enable us to make the necessary corrections (see, M.Mohaghegh, Notes on Biruni’s Fihrist, in Biruni’s Commemorative Volume, ed.by Hakim Mohammad Said, (Pakistan: Hamdard National Foundation), 1973, p. 231). "
মন্তব্য