কুরআন ফিকহহাদিস ফিকহহাদিস নৈতিকতা ও আদর্শদর্শন নৈতিকতাদর্শন নারীবাদদর্শন মানবতাবাদইতিহাস সিরাতইতিহাস ইতিহাস

নাবালিকার বিবাহ: ইসলামের প্রকৃত অবস্থান ও সমালোচনার শরিয়াহসম্মত জবাব ।

সারসংক্ষেপ :

মূল বক্তব্য : ইসলামে নাবালিকার বিবাহ প্রসঙ্গে একটি সুপরিকল্পিত ভুল বর্ণনা দীর্ঘদিন ধরে চলে আসছে। ইসলামবিরোধী রা দাবি করেন যে, ইসলাম শিশুবিবাহ কে উৎসাহিত করে এবং মেয়েদের সম্মতিকে উপেক্ষা করে। এই লেখায় আমরা ওআইসি-র আন্তর্জাতিক ইসলামি ফিকহ অ্যাকাডেমির সর্বশেষ রেজ্যুলেশন, ক্লাসিক ফিকহের দলিল এবং হাদিসের আলোকে প্রমাণ করব যে, ইসলামের মূল অবস্থান সম্পূর্ণ ভিন্ন এবং মানবাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

মূল প্রমাণ : OIC-র আন্তর্জাতিক ইসলামি ফিকহ অ্যাকাডেমির রেজ্যুলেশন ২১৭ (২০১৮), কুরআন, সুন্নাহ ও ফিকহের ক্লাসিক দলিল প্রমাণ করে যে, মেয়ের সম্মতি ও কল্যাণই ইসলামের মূল অবস্থান।[?]

মূল উপসংহার : মেয়ের কল্যাণ, তার সম্মতি, বিচারিক তদারকি এবং স্বাস্থ্যগত মানদণ্ড— ইসলামের বিবাহ বিধানের এই চারটি স্তম্ভ আধুনিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।

ভূমিকা :

ইসলামের বিরুদ্ধে পরিচালিত আধুনিক সমালোচনার মধ্যে অন্যতম প্রধান বিষয় হলো নাবালিকার বিবাহ। পশ্চিমা মিডিয়া থেকে শুরু করে দেশীয় সেকুলারপন্থী মহল পর্যন্ত একটি একমাত্রিক বর্ণনা ছড়িয়ে দেওয়া হয়েছে: 'ইসলাম শিশুবিবাহকে ধর্মীয় স্বীকৃতি দেয়।' কিন্তু এই দাবিটি ইসলামি আইনশাস্ত্রের সূক্ষ্ম ও বহুস্তরীয় ঐতিহ্যকে সম্পূর্ণ উপেক্ষা করে।

একজন সত্যান্বেষী পাঠক হিসেবে আমাদের দেখতে হবে; ইসলামের মূল উৎস — কুরআন, সুন্নাহ এবং সম্মিলিত ইজমা — আসলে কী বলে। এই বিশ্লেষণের কেন্দ্রে থাকবে ২০১৮ সালে মদিনায় অনুষ্ঠিত ওআইসি-র আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমির ২৩তম অধিবেশনের রেজোলিউশন নং ২১৭ (১/২৩)। [?]

আন্তর্জাতিক ইসলামি ফিকহ একাডেমি : পরিচয় ও কর্তৃত্ব :

আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমি (IIFA) হলো ইসলামি সহযোগিতা সংস্থা (OIC)-র অন্তর্ভুক্ত বিশ্বের সর্বোচ্চ সম্মিলিত ফিকহি প্রতিষ্ঠান। এতে বিশ্বের ৫৭টি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশের প্রতিনিধি ও শীর্ষস্থানীয় ফকিহগণ অংশগ্রহণ করেন। এই সংস্থার রেজোলিউশনসমূহ আধুনিক মুসলিম বিশ্বের সবচেয়ে প্রামাণিক সম্মিলিত ফিকহি দলিল হিসেবে বিবেচিত।[?]

২০১৮ সালের ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর, মদিনা মুনাওয়ারায় অনুষ্ঠিত ২৩তম অধিবেশনে 'নাবালিকার বিবাহ: অভিভাবকের অধিকার, মেয়ের কল্যাণ এবং রাষ্ট্রীয় হস্তক্ষেপের সীমা' বিষয়ে বিস্তারিত গবেষণাপত্র উপস্থাপন ও আলোচনার পর রেজোলিউশন ২১৭ গৃহীত হয়। [?]

রেজোলিউশন ২১৭: নয়টি ধারার অনুবাদ ও বিশ্লেষণ :

IIFA রেজোলিউশন ২১৭ — ৯টি ধারার সারসংক্ষেপ

ধারা ১ — সংজ্ঞা

বিবাহের স্বাভাবিক বয়স ১৫-১৬ বছর

ধারা ২ — শরিয়াহগত নমনীয়তা

নির্দিষ্ট বয়স নেই — পরিস্থিতিনির্ভর

ধারা ৩ — অভিভাবকত্বের শর্ত

কাজির অনুমতি বাধ্যতামূলক

ধারা ৪ — রাষ্ট্রীয় কর্তৃত্ব

রাষ্ট্র বয়সসীমা নির্ধারণ করতে পারে

ধারা ৫ — মেয়ের কল্যাণ

সর্বোচ্চ অগ্রাধিকার — শর্তহীন

ধারা ৬ — অভিভাকত্ব শর্তাধীন

কল্যাণ নিশ্চিত না হলে বৈধতা নেই

ধারা ৭ — সম্মতি ফরজ

সম্মতিহীন বিয়ে বাতিলযোগ্য

ধারা ৮ — শাস্তির বিধান

জোরপূর্বক বিয়ে ফৌজদারি অপরাধ

ধারা ৯ — স্বাস্থ্যগত মানদণ্ড

চিকিৎসকের মতামত অপরিহার্য

নিচে IIFA-র সরকারি ইংরেজি প্রকাশনার ভিত্তিতে সম্পূর্ণ বাংলা অনুবাদ করা হয়েছে। প্রতিটি ধারার সাথে মূল ইংরেজি পাঠ সংযুক্ত রাখা হয়েছে যাচাইয়ের সুবিধার জন্য।

অনুবাদ ও সংক্ষিপ্ত বিশ্লষণ:

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

সমস্ত প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আমাদের নবী, শেষ নবী মুহাম্মাদ ﷺ-এর উপর, তাঁর পরিবারবর্গের উপর এবং সকল সাহাবায়ে কেরামের উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। ইসলামি সহযোগিতা সংস্থার আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমির পরিষদ মদিনা মুনাওয়ারায় ২৩তম অধিবেশনে মিলিত হয়েছে এবং বিস্তারিত আলোচনা শেষে নিম্নলিখিত সিদ্ধান্ত গ্রহণ করেছে:

ধারা ১

নাবালিকার সংজ্ঞা

নাবালিকা হলো সেই মেয়ে যে বয়ঃসন্ধিতে পৌঁছায়নি। ইসলামি ফকিহগণের নির্ধারণ অনুযায়ী এবং এর উপযুক্ততার বিবেচনায় বিবাহের স্বাভাবিক বয়স পনেরো থেকে ষোলো বছর।

“A young girl is someone who has not reached the age of puberty and the appropriate age for marriage from fifteen to sixteen years old due to its suitability and as determined by Islamic jurists.”

বিশ্লেষণ:

ইসলামে সাধারণভাবে বয়ঃসন্ধিতে না পৌঁছানো মেয়েকে বিবাহের উপযুক্ত ধরা হয় না। তবে যদি কোন কারনে ১৫-১৬ বছর বয়সেও বয়ঃসন্ধির কোনো আলামত না মেলে, তথাপি ফিকহের বিধান অনুযায়ী তাকে বালিগাহ (প্রাপ্তবয়স্কা) গণ্য করা হয়। অর্থাৎ ১৫-১৬ বছর হলো বয়ঃসন্ধির অনুপস্থিতিতে বালিগাহ হওয়ার ফিকহি ন্যূনতম বয়সসীমা।

ধারা ২

শরিয়াহয় নির্দিষ্ট বয়সসীমার অনুপস্থিতি

ইসলামি শরিয়াহ বিবাহ চুক্তির জন্য কোনো নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ করেনি। বিবাহের বয়স এমন একটি বিষয় যা সময়, স্থান এবং বিবাহ ও পরিবার গঠনের জন্য উভয় পক্ষের সক্ষমতার পরিপ্রেক্ষিতে নির্ধারিত হয়।

“Islamic law did not set up a particular age for the marriage contract. The age of marital act is one of the things which are determined according to the circumstances of time and place, and to the capacity of both parties in the contract for marriage and establishing a family.”

বিশ্লেষণ:

ইসলামি আইনের এই নমনীয়তা দুর্বলতা নয়, বরং এটি সব যুগ ও সমাজের জন্য প্রযোজ্য একটি শাশ্বত বিধানের প্রমাণ। এই নমনীয়তাকে কাজে লাগিয়ে রাষ্ট্র প্রয়োজনে বয়সসীমা নির্ধারণ করতে পারে।

ধারা ৩

বাবার অভিভাবকত্ব: শর্ত ও সীমা

মেয়ের প্রতি বাবার মমতা ও দয়া এবং তার কল্যাণের প্রতি বাবার দায়িত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে বাবা আদালতের বিচারকের অনুমতি সাপেক্ষে তার মেয়েকে বিবাহ দেওয়ার অধিকার রাখেন। তবে বিবাহ যদি তার ক্ষতির কারণ হয়, তাহলে বাবার জন্য তাকে বিবাহ দেওয়া নিষিদ্ধ। আর যদি আইনগত অভিভাবক বাবা না হন, তাহলে তিনি নাবালিকা মেয়েকে প্রথম ধারায় উল্লিখিত বয়সে না পৌঁছানো পর্যন্ত বিবাহ দিতে পারবেন না।

“Considering the mercy and compassion owed by the father towards his daughter, and his obligation to take care of her welfare, he has the right to get his daughter married, after taking the judge's permission. If the marriage causes her damage, the father is forbidden to get her married. If the legal guardian is not the father, he is not allowed to get the young girl married until she reaches the age of puberty mentioned in paragraph I.”

বিশ্লেষণ:

বিচারকের অনুমতির শর্ত একটি প্রাতিষ্ঠানিক বিচারিক তদারকি ব্যবস্থা নিশ্চিত করে। অভিভাবকের স্বেচ্ছাচারিতার পথ সম্পূর্ণ বন্ধ। অভিভাবক কর্তৃক জুলুম বা অন্যায় সংঘটিত হলে ইসলাম কাজি (বিচারক) বা খলিফাকে এর প্রতিবিধান করার সুযোগ ও ক্ষমতা দিয়েছে। যদি কোনো অভিভাবক তার দায়িত্বের বাইরে গিয়ে মেয়ের ক্ষতির কারণ হন বা জুলুম করেন, তাহলে সেই অভিভাবক অভিভাকত্বের যোগ্যতা হারান। এক্ষেত্রে ফিকহের সুপ্রতিষ্ঠিত বিধান হলো:

  • অভিভাবক না থাকলে অথবা জালিম প্রমাণিত হলে বিচারক (কাজি) বা উলিল আমর (রাষ্ট্রীয় কর্তৃপক্ষ) অভিভাবকত্ব গ্রহণ করবেন এবং মেয়ের স্বার্থ রক্ষা করবেন।

  • ইসলামি ফিকহে এই মূলনীতি সুপ্রতিষ্ঠিত: 'আস-সুলতানু ওয়ালিয়্যু মান লা ওয়ালিয়্যা লাহু' — অর্থাৎ, যার কোনো অভিভাবক নেই, রাষ্ট্রই তার অভিভাবক।

  • বিচারক কেবল পাশে দাঁড়ানোর ভূমিকাই পালন করেন না, প্রয়োজনে জুলুমকারী অভিভাবকের স্থলে অভিভাবকত্ব পরিচালনারও দায়িত্ব গ্রহণ করতে পারেন।

এই বিধানটি ইসলামি বিচার ব্যবস্থার মধ্যে একটি শক্তিশালী সুরক্ষাকবচ হিসেবে কাজ করে। এটি প্রমাণ করে যে ইসলামে অভিভাবকত্ব কোনো নিরঙ্কুশ ক্ষমতা নয়, বরং এটি একটি শর্তযুক্ত আমানত যা জবাবদিহিতার আওতায়।

বিশেষ বিধান: অভিভাবকের জুলুমে বিচারিক প্রতিবিধান

পরিস্থিতি

ইসলামি বিধান

অভিভাবক আছেন ও কল্যাণকর?

বিচারকের অনুমতি সাপেক্ষে বিবাহ বৈধ

অভিভাবক আছেন কিন্তু জালিম?

বিচারক বা উলিল আমর অভিভাকত্ব গ্রহণ করেন

অভিভাবক অনুপস্থিত?

রাষ্ট্রীয় কর্তৃপক্ষ (উলিল আমর) অভিভাবক হন

ধারা ৪

বিচারিক অনুমতি ও রাষ্ট্রীয় কর্তৃত্ব

নাবালিকা মেয়ের বিবাহের বয়স নির্ধারণ বিচারকের অনুমতির উপর নির্ভরশীল হবে। প্রতিটি দেশের আইনগত অভিভাবককে বিবাহের বয়স নির্ধারণের ক্ষমতা অর্পণ করা হবে — যা সময়, স্থান ও বয়সের পরিস্থিতি এবং সকল পক্ষের কল্যাণ নিশ্চিত করে নির্ধারিত হবে।

“Determining the age of young girl marriage should be calculated with the judge's permission, and permission should be entrusted to the legal guardian of every country which chooses marriage age based on the circumstances of time, place, and age, as well as what realizes the welfare of all parties.”

ধারা ৫

মেয়ের কল্যাণের অগ্রাধিকার

বিবাহ প্রক্রিয়ায় মেয়ের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

“The girl's welfare should be taken into consideration in the marriage process.”

বিশ্লেষণ:

এই সংক্ষিপ্ত ধারাটির তাৎপর্য অত্যন্ত গভীর। এটি স্পষ্ট করে যে ইসলামি আইনে মেয়ের কল্যাণই মূল মানদণ্ড, অভিভাবকের ইচ্ছা বা সামাজিক প্রথা নয়।

ধারা ৬

অভিভাবকত্ব কল্যাণের সাথে শর্তযুক্ত

নাবালিকা মেয়ের উপর বাবা বা অন্য যেকোনো ধরনের অভিভাবকত্ব তার কল্যাণ নিশ্চিত হওয়ার সাথে শর্তযুক্ত।

“The father's guardianship or other types of guardianship on the young girl is tied to the realization of her welfare.”

বিশ্লেষণ:

অভিভাবকত্ব একটি আমানত, দায়বদ্ধতাহীন নিরঙ্কুশ অধিকার নয়। কল্যাণ নিশ্চিত না করলে অভিভাবকত্বের বৈধতা থাকে না।

ধারা ৭

মেয়ের সম্মতি — ফরজ ও অপরিহার্য

মেয়ের সম্মতি নেওয়া ফরজ। নবী মুহাম্মাদ ﷺ-এর হাদিস অনুযায়ী — 'কুমারী মেয়েকে বিবাহের ব্যাপারে অনুমতি চাইতে হবে, আর তার অনুমতি হলো তার চুপ থাকা; এবং যে নারী ইতিপূর্বে বিবাহিত ছিলেন তিনি তার অভিভাবকের চেয়ে নিজের ব্যাপারে বেশি হকদার' [?]— তার সম্মতি ও সন্তুষ্টি ছাড়া বিবাহ দেওয়া জায়েজ নয়। তার সম্মতি ছাড়া বিবাহ হলে সে বিবাহ বাতিল করার অধিকার রাখে।

“Getting the girl's approval for marriage is an obligation. It is not permissible to get her married without her consent and satisfaction as per the hadith of the Prophet ﷺ. If she has been married without her consent, she has the right to get an annulment of marriage.”

বিশেষ দলিল: হযরত খানসা বিনতে খিদাম (রা.)-এর ঘটনা — পিতা অসম্মতিতে বিবাহ দিলে নবী ﷺ সেই বিবাহ বাতিল করে দেন। [?]

ধারা ৮

রাষ্ট্রের বয়স নির্ধারণ ও শাস্তি প্রবর্তনের অধিকার

প্রতিটি দেশের মেয়ে, পরিবার ও সমাজের কল্যাণের দৃষ্টিকোণ থেকে উপযুক্ত বিবাহের বয়স নির্ধারণের অধিকার রয়েছে। বিচারকের অনুমতি ছাড়া কোনো নাবালিকাকে বিবাহে বাধ্য করলে তার জন্য উপযুক্ত শাস্তি নির্ধারণের অধিকারও প্রতিটি দেশের রয়েছে।

“Each country has the right to determine the appropriate marriage age, according to what it sees as realizing the welfare of the girl, family, and community, and each country has the right to determine an appropriate punishment for whoever forces a young girl into marriage without the judge's permission.”

ধারা ৯

স্বাস্থ্যগত মানদণ্ড বাধ্যতামূলক

নাবালিকার বিবাহে স্বাস্থ্যগত মানদণ্ড প্রয়োগ করতে হবে, ন্যূনতম বয়স ১৫-১৬ বছর রাখতে হবে। এই মানদণ্ড ছাড়া বিবাহে সহায়তা করা বা বাধ্য করা জায়েজ নয়।

“Health criteria should be implemented for young girl marriage, with a minimum age of 15 to 16 years old. It is not permissible to assist or force a young woman into marriage without these criteria. Reliable doctors should estimate these criteria.”

বিশ্লেষণ:

অভিভাবকত্ব একটি আমানত, দায়বদ্ধতাহীন নিরঙ্কুশ অধিকার নয়। কল্যাণ নিশ্চিত না করলে অভিভাবকত্বের বৈধতা থাকে না। ইসলামি ফিকহকে আধুনিক জনস্বাস্থ্য বিজ্ঞানের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। চিকিৎসাগত যোগ্যতার শর্ত একটি বস্তুনিষ্ঠ মানদণ্ড প্রতিষ্ঠা করেছে।

وَاللَّهُ أَعْلَمُ — আর আল্লাহই সর্বজ্ঞ

মূল দলিল: কুরআন ও হাদিস :

কুরআনের দলিল

সূরা তালাক (৬৫:৪) — “যারা এখনো ঋতুমতী হয়নি তাদের ইদ্দতের বিধান দেওয়া হয়েছে। এই আয়াতটি নাবালিকা বিবাহের বাস্তবতাকে আইনি কাঠামোর আওতায় এনেছে, কিন্তু একে উৎসাহিত করেনি।”

সূরা নিসা (৪:৬) — “যতক্ষণ না তারা বিবাহযোগ্য বয়সে পৌঁছায়।' ইবনে শুবরুমা এই আয়াত থেকে যুক্তি দেন যে বুদ্ধিমত্তা পরিপক্ক না হলে বিবাহও দেওয়া উচিত নয়।”

হাদিসের দলিল

"কুমারী মেয়েকে বিবাহ দেওয়ার আগে তার অনুমতি নিতে হবে। সাহাবারা জিজ্ঞেস করলেন: তার অনুমতি কীভাবে বোঝা যাবে? তিনি বললেন: সে চুপ থাকলেই তার সম্মতি।" [?]

"হযরত খানসা বিনতে খিদাম আল-আনসারিয়া (রা.) জানান যে তার বাবা তার অসম্মতিতে বিবাহ দেওয়ার পর তিনি নবী ﷺ-এর কাছে গেলে নবী ﷺ সেই বিবাহ বাতিল করে দেন।" [?]

গুরুত্বপূর্ণ লক্ষ্য: সূরা নিসা (৪:৬)-এ 'নিকাহ' শব্দ দ্বারা প্রাপ্তবয়স্কতার আলামত বোঝানো হয়েছে। বয়ঃসন্ধির আলামতগুলো হলো — নারীর ক্ষেত্রে: ঋতুস্রাব শুরু বা ১৫ বছর পূর্ণ হওয়া। এর বিস্তারিত তাফসির নিচে আলোচিত হবে ।

সূরা নিসা (৪:৬)-এ 'নিকাহ' শব্দ দ্বারা প্রাপ্তবয়স্কতার আলামত বোঝানো হয়েছে। বয়ঃসন্ধির আলামতগুলো হলো — নারীর ক্ষেত্রে: ঋতুস্রাব শুরু বা ১৫ বছর পূর্ণ হওয়া। যেমন এই সূরার তাফসিরে এসেছে ,

১। আর এতিমদেরকে পরীক্ষা কর বালেগ হওয়ার পূর্ব পর্যন্ত, তাদের ধর্মীয় এবং লেনদেনের বিষয়ে । অতঃপর বা বয়সের মাধ্যমে বিয়ের উপযুক্ত হয়ে যাবে। আর ইমাম শাফেয়ী (র.)-এর মতে, সেই বয়সটি হলো পনের বৎসর পরিপূর্ণ হওয়া । [?]

২। (যে পর্যন্ত না তাহারা বিবাহের বয়সে পৌছায়) অর্থাৎ, স্বপ্নদোষ বা বয়স হিসাবে উহার যোগ্য না হয় ততদিন (ইয়াতিমদিগের প্রতি লক্ষ্য রাখিবে)। অর্থাৎ, সাবালক হওয়ার পূর্বেই তাহাদের দ্বীনদারী এবং স্বীয় অবস্থা ও দায়িত্ব পরিচলানার বিষয়টি নিরীক্ষা করিবে। ইমাম শফিঈর অভিমত হইল, সাবালক হওয়ার বয়স হইল পনের বৎসর[?]

৩। আর তোমরা এতিমদের কে পরীক্ষা করে নাও, এপর্যন্ত যে, যখন তারা বিবাহে-র বয়সে পৌঁছে যায়, অনন্তর যদি তাদের মধ্যে কিয়ৎ পরিমাণ বুদ্ধিমত্তা দেখ, তবে তাদের ধন- সম্পত্তি তাদেরকে সমর্পণ করে দাও, আর ঐ : সমস্ত সম্পত্তি ভক্ষণ করো না অপব্যায়ে এবং তাড়াতাড়ি করে এই ধারণায় যে, তারা বালেগ হয়ে যাবে। [?]

৪। মুহাম্মদ আত-তাহির ইবন আশূর রহ : এ আয়াতের তাফসিরে বলেন,

وبلوغ النكاح على حذف مضاف، أي بلوغ وقت النكاح أي التزوج، وهو كناية عن الخروج من حالة الصبا للذكر والأنثى، وللبلوغ علامات معروفة...

فإن تخلفت عن وقت مظنتها فقال الجمهور: يستدل بالسن الذي لا يتخلف عنه أقصى البلوغ عادة...

বাংলা অর্থ:

বুলূগুন-নিকাহ” অর্থ ‘বিবাহের সময়ে পৌঁছা’, অর্থাৎ বিয়ের উপযুক্ত হওয়া। এটি ছেলে ও মেয়ে উভয়ের শৈশব অবস্থা থেকে বেরিয়ে আসার রূপক প্রকাশ। বালেগ হওয়ার কিছু সুপরিচিত আলামত রয়েছে। যদি স্বাভাবিক আলামত প্রকাশে বিলম্ব হয়, তাহলে অধিকাংশ আলেম এমন বয়সকে মানদণ্ড হিসেবে গ্রহণ করেন, যার পরে সাধারণত বালেগ হওয়া আর বিলম্বিত হয় না।

এর পর তনি বালেগ হওয়ার সর্বোচ্চ বয়স নির্ধারণ নিয়ে আলেমদের মতভেদ সম্পর্কে বলেন:

فَإِنْ تَخَلَّفَتْ عَنْ وَقْتِ مَظِنَّتِهَا فَقَالَ الْجُمْهُورُ: يُسْتَدَلُّ بِالسِّنِّ الَّذِي لَا يَتَخَلَّفُ عَنْهُ أَقْصَى الْبُلُوغِ عَادَةً، فَقَالَ مَالِكٌ، فِي رِوَايَةِ ابْنِ الْقَاسِمِ عَنْهُ: هُوَ ثَمَانِيَ عَشْرَةَ سَنَةً لِلذُّكُورِ وَالْإِنَاثِ.

وَرُوِيَ مِثْلُهُ عَنْ أَبِي حَنِيفَةَ فِي الذُّكُورِ، وَقَالَ: فِي الْجَارِيَةِ سَبْعَ عَشْرَةَ سَنَةً.

وَالْمَشْهُورُ عَنْ أَبِي حَنِيفَةَ: أَنَّهُ تِسْعَ عَشْرَةَ سَنَةً لِلذُّكُورِ وَسَبْعَ عَشْرَةَ لِلْبَنَاتِ.

وَقَالَ الْجُمْهُورُ: خَمْسَ عَشْرَةَ سَنَةً.

বাংলা অর্থ:

এরপর তিনি ১৫ বছরের পক্ষে মতদানকারী আলেমদের নামও উল্লেখ করেন: —যেমন ইমাম শাফেয়ী, আহমদ, আওযায়ী, ইসহাক প্রমুখ—১৫ বছরকে বালেগ হওয়ার সর্বোচ্চ সীমা হিসেবে গ্রহণ করেছেন।[?]

৫। শাইখ মুহাম্মদ সাইয়্যিদ তানতাবী (রহ.) এ আয়াতে তাফসীরে বলেন ,

والمراد ببلوغ النكاح بلوغ وقته وهو التزوج ، وهو كناية عن الخروج من حالة الصبا للذكر والأنثى ، بأن توجد المظاهر التى تدل على الرجولة في الغلام ، والتى تدل على مبلغ بلوغ النساء فى الفتاة ، وذلك يكون بالاحتلام أو بالحيض بالنسبة للفتاة أو بلوغ سن معينة قدرها بعضهم بخمس عشرة سنة بالنسبة للذكر والأنثى على السواء .

وقدرها أبو حنيفة بسبع عشرة سنة بالنسبة للفتاة ، وبثمانى عشرة سنة بالنسبة للفتى .

ومن بلاغة القرآن الكريم أنه عبر عن حالة البلوغ بقوله : (حتى إذا بلغوا النكاح) لأن هذا الوقت يختلف باختلاف البلاد في الحرارة والبرودة ، وباختلاف أمزجة أهل البلد الواحد فى القوة والضعف ، والصحة والمرض .

বাংলা অর্থ:

বুলূগুন-নিকাহ (বিবাহযোগ্য বয়সে পৌঁছা)” বলতে বিবাহের উপযুক্ত সময়ে পৌঁছাকে বোঝানো হয়েছে। এটি ছেলে ও মেয়ে উভয়ের জন্য শৈশব অবস্থা থেকে বেরিয়ে আসার একটি রূপক প্রকাশ।

এর অর্থ হলো, ছেলের মধ্যে পুরুষত্বের লক্ষণ এবং মেয়ের মধ্যে নারীত্ব ও বালেগ হওয়ার লক্ষণ প্রকাশ পাওয়া। এটি সাধারণত ছেলের ক্ষেত্রে স্বপ্নদোষ (ইহতিলাম) এবং মেয়ের ক্ষেত্রে ঋতুস্রাব (হায়েয) দ্বারা সংঘটিত হয়।

আর যদি এসব লক্ষণ প্রকাশ না পায়, তাহলে নির্দিষ্ট বয়সকে মানদণ্ড ধরা হয়। কিছু আলেম ছেলে ও মেয়ে উভয়ের জন্য পনেরো বছর বয়সকে বালেগ হওয়ার সীমা নির্ধারণ করেছেন।

অপরদিকে ইমাম আবু হানিফা (রহ.) মেয়েদের জন্য সতেরো বছর এবং ছেলেদের জন্য আঠারো বছর বয়স নির্ধারণ করেছেন।

কুরআনের ভাষাশৈলীর সৌন্দর্য হলো, এটি সরাসরি “বালেগ হওয়া” না বলে “যখন তারা বিবাহযোগ্য বয়সে পৌঁছবে” (حتى إذا بلغوا النكاح) বলেছে। কারণ বালেগ হওয়ার সময় দেশভেদে আবহাওয়ার উষ্ণতা-শীতলতা এবং মানুষের শারীরিক গঠন, শক্তি-দুর্বলতা ও স্বাস্থ্যগত অবস্থার কারণে ভিন্ন হতে পারে।[?]

সমালোচনা ও শরিয়াহসম্মত জবাব :

সমালোচনা

ইসলামের প্রকৃত অবস্থান

"ইসলাম শিশুবিবাহকে বৈধ করে"

ইসলামে বয়ঃসন্ধির আগে মেয়েকে বিবাহের উপযুক্ত ধরা হয় না। বয়ঃসন্ধির প্রমাণ না মিললেও ১৫-১৬ বছরে ফিকহের বিধানে মেয়েকে বালিগাহ গণ্য করা হয়। IIFA রেজোলিউশন ২১৭ এই বিধানকেই আনুষ্ঠানিক রূপ দিয়েছে এবং রাষ্ট্রকে আরও উচ্চ বয়সসীমা নির্ধারণের অধিকার দিয়েছে।

"মেয়েদের সম্মতি গণ্য হয় না"

সম্মতি নেওয়া ফরজ, সম্মতিহীন বিয়ে বাতিলযোগ্য।

"আয়েশা (রা.)-এর বিবাহ প্রমাণ"

এটি আল্লাহর বিশেষ ব্যবস্থাপনায় পরিচালিত একটি অনন্য ঘটনা। এই বিবাহ একটি বিশেষ ঐশীভাবে পরিচালিত ঘটনা। বিবাহের বিস্তারিত বিধান তখনো নাজিল হয়নি। আল্লাহর বিশেষ ইলম ও অনুমোদনে এই বিয়ে সংঘটিত হয়েছিল। এটি উম্মতের জন্য সাধারণ দৃষ্টান্ত নয়। এখানে আরো একটি বিষয় উল্লেখ্য যে , আয়েশা (রা.)-এর বিয়ের সময়ে তার বয়েস কত এ নিয়ে সিরাত বিশেষঙ্ দের ভিতর মত পার্থক্য আছে আমরা আলোচনার সুবার্থে সবচেয়ে কম বয়স অর্থাত ৬ বছর ধরে আলোচনা করেছি ।

"অভিভাবক জোর করে বিয়ে দিতে পারেন"

ক্ষতির কারণ হলে বাবার জন্যও নিষিদ্ধ। জালিম অভিভাবকের স্থলে কাজি অভিভাকত্ব নেন। বিচারকের অনুমতি বাধ্যতামূলক।

"ইসলামে কোনো বয়সসীমা নেই"

ক্ষতির কারণ হলে বাবার জন্যও বিয়ে দেওয়া নিষিদ্ধ। বিচারকের অনুমতি বাধ্যতামূলক। অভিভাবক জালিম প্রমাণিত হলে কাজি বা উলিল আমর অভিভাকত্ব গ্রহণ করেন।

"মুসলিম দেশগুলো নীরব"

৫৭টি মুসলিম দেশের প্রতিনিধিত্বকারী OIC-র ফিকহ একাডেমি ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে এই রেজোলিউশন গ্রহণ করেছে।

"ইসলামি আইনে কোনো বয়সসীমা নেই"

স্বাস্থ্যগত মানদণ্ড পালনকে বাধ্যতামূলক করাহয়েছে

"মেয়ের সম্মতি নেওয়া ফরজ। তার সম্মতি ও সন্তুষ্টি ছাড়া বিয়ে দেওয়া জায়েজ নয়। সম্মতি ছাড়া বিয়ে হলে সে বিয়ে বাতিল করার অধিকার রয়েছে।"

— IIFA রেজোলিউশন ২১৭, ধারা ৭ · মদিনা মুনাওয়ারা, ২০১৮

মাকাসিদুশ শরিয়াহর আলোকে বিশ্লেষণ :

ইসলামি আইনের পাঁচটি মূল উদ্দেশ্য (মাকাসিদ) নাবালিকার বিবাহ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেয়।[?][12][?]

মাকাসিদ

বিবাহের সাথে সংযোগ

নাবালিকার বিষয়ে প্রাসঙ্গিকতা

حفظ النفس জীবন রক্ষা

সুস্থ দাম্পত্য জীবন ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা

অপরিপক্ক গর্ভধারণের ঝুঁকি থেকে সুরক্ষা — IIFA ধারা ৯

حفظ العقل বুদ্ধি রক্ষা

সিদ্ধান্ত নেওয়ার মানসিক সক্ষমতা নিশ্চিত করা

সম্মতির জন্য মানসিক পরিপক্কতা অপরিহার্য

حفظ النسل বংশ রক্ষা

সুস্থ পরিবার ও পরবর্তী প্রজন্ম গঠন

উভয়পক্ষের প্রস্তুতি ছাড়া সুস্থ পরিবার অসম্ভব

حفظ المال সম্পদ রক্ষা

মোহর, ভরণপোষণ ও সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা

অপ্রস্তুত বিবাহে আর্থিক দায়িত্ব পালন ব্যাহত

حفظ الدين দ্বীন রক্ষা

ইসলামি পরিবার ব্যবস্থার মাধ্যমে দ্বীনের সংরক্ষণ

পরিপক্ক দম্পতিই ইসলামি পরিবার গঠনে সক্ষম

আয়েশা (রা.)-এর বিবাহ: শরিয়াহগত ও ঐতিহাসিক বিশ্লেষণ :

ইসলামবিরোধীদের সবচেয়ে বহুল ব্যবহৃত বিষয় হলো আয়েশা (রা.)-এর বিবাহ। কিন্তু এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ শরিয়াহগত সত্য উপেক্ষিত: এই বিবাহের সময় ইসলামে বিবাহের বিস্তারিত বিধান তখনো নাজিল হয়নি।[?]

বিবাহ বিধানের নাজিলের কালক্রম

সময়কাল

ঘটনা

বিধান সংক্রান্ত বিবরণ

মক্কি যুগ (নবুওয়ত ১-১৩)

আয়েশা (রা.)-এর বিবাহ সম্পন্ন

তাওহীদ ও নৈতিকতার আয়াত নাজিল — বিবাহের বিস্তারিত বিধান তখনো আসেনি

হিজরি ১ম বছর

মদিনায় হিজরত

সূরা বাকারায় তালাক, ইদ্দত ও পুনর্বিবাহের বিধান শুরু

হিজরি ৩-৪

সূরা নিসা নাজিল

মোহর বাধ্যতামূলক, মাহরামের তালিকা, একাধিক বিবাহের শর্ত — পূর্ণাঙ্গ বিবাহ বিধান

হিজরি ৫-৬

সূরা নূর নাজিল

পর্দার বিধান, বিবাহের সামাজিক কাঠামো ও যিনা থেকে সুরক্ষা

মূল সত্য:

আয়েশা (রা.)-এর বিবাহ হয়েছিল ইসলামের প্রাথমিক পর্বে, যখন বিবাহের বিস্তারিত শরিয়াহ বিধান পর্যায়ক্রমে নাজিল হচ্ছিল। তাই এই বিবাহকে সম্পূর্ণ বিকশিত শরিয়াহ বিধানের মানদণ্ডে বিচার করা ইতিহাসের সাথে অসততা।

আয়েশা (রা.)-এর বিবাহের সময় প্রকৃত বয়স: একাডেমিক বিশ্লেষণ

উম্মুল মুমিনীন আয়েশা (রা.)-এর বিয়ের সময় বয়স কত ছিল তা নিয়ে সিরাত বিশেষজ্ঞ ও ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য রয়েছে। বিষয়টি একাডেমিক দৃষ্টিতে বিশ্লেষণ করা জরুরি।[?]

দৃষ্টিভঙ্গি

প্রচলিত মত (৬–৯ বছর)

গবেষণাধর্মী মত (১৪–১৯ বছর)

মূল উৎস

সহিহ বুখারি (হা. ৫১৩৪) ও সহিহ মুসলিম — আয়েশা (রা.) নিজে বর্ণিত। ঐতিহ্যবাহী সিরাতবিদরা একে প্রধান্য দেন।

আল্লামা শিবলী নোমানী, সোলায়মান নদভী (সিরাতুন নবী), মোহাম্মদ আলী — ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ।

মূল যুক্তি

প্রত্যক্ষ হাদিস বর্ণনা সহীহ সনদে — আয়েশা (রা.) নিজেই বলেছেন। হাদিস বিশারদরা এটিকে অকাট্য মনে করেন।

আসমা (রা.) আয়েশার চেয়ে ১০ বছরের বড়। হিজরতে আসমার বয়স ২৭, তাই আয়েশার বয়স ১৭। ইসলামের প্রথম ২০ জনের অন্তর্ভুক্তিও ৯ বছর বয়সের সাথে মেলে না।

একাডেমিক মর্যাদা

ঐতিহ্যবাহী হাদিস বিজ্ঞানের প্রধান অবস্থান। বিশ্বের অধিকাংশ মাদরাসা ও আলেম সমাজ এই মত গ্রহণ করেন।

আধুনিক সিরাত গবেষণায় আলোচিত। একাডেমিক মহলে বিতর্কিত ও অমীমাংসিত।

উভয় মতেই সিদ্ধান্ত: বাসর শারীরিক পরিপক্কতা নিশ্চিত হওয়ার পরেই সম্পন্ন হয়েছিল। বয়সের মতপার্থক্য মূল বিষয়কে — আয়েশা (রা.)-এর সুরক্ষা ও পরিপক্কতা — প্রভাবিত করে না। এই বিবাহ আল্লাহর বিশেষ ব্যবস্থাপনায় পরিচালিত এবং উম্মতের জন্য সাধারণ দৃষ্টান্ত নয়।

প্রচলিত মত (৬–৯ বছর): হাদিসের প্রত্যক্ষ বর্ণনা

সহিহ বুখারি ও সহিহ মুসলিমের বেশ কিছু বর্ণনায় এসেছে যে আয়েশা (রা.)-এর বিয়ে হয়েছিল ৬ বছর বয়সে এবং হিজরতের পর মদিনায় বাসর হয়েছিল ৯ বছর বয়সে। [?]

ঐতিহ্যবাহী সিরাতবিদ ও হাদিস বিশারদরা এই বর্ণনাকে প্রধান্য দেন। তাদের যুক্তি হলো: আয়েশা (রা.) নিজেই এই হাদিস বর্ণনা করেছেন এবং এটি সহীহ সনদে রয়েছে — ঐতিহাসিক সমীকরণের চেয়ে প্রত্যক্ষ সহীহ বর্ণনা অগ্রাধিকারযোগ্য।[?]

গবেষণাধর্মী মত (১৪–১৯ বছর): ঐতিহাসিক বিশ্লেষণ

আধুনিক অনেক গবেষক — আল্লামা শিবলী নোমানী, সোলায়মান নদভী, মোহাম্মদ আলী এবং অন্যান্য আধুনিক সিরাত গবেষক — আয়েশা (রা.)-এর বড় বোন আসমা (রা.)-এর বয়সের হিসাব বিশ্লেষণ করে ভিন্ন মত পোষণ করেন। [?]

বয়স বিতর্কের প্রভাব: মূল বিষয়ে কোনো পরিবর্তন নেই

একাডেমিক দ্রষ্টব্য:

বয়সের এই মতভেদ একটি বৈধ একাডেমিক বিতর্ক। তবে এটি মূল বিষয়কে প্রভাবিত করে না: উভয় মতেই বাসর শারীরিক পরিপক্কতা নিশ্চিত হওয়ার পরেই সম্পন্ন হয়েছিল। উপরন্তু, এই বিবাহ আল্লাহর বিশেষ অনুমোদনে সংঘটিত — উম্মতের জন্য সাধারণ দৃষ্টান্ত নয়।

আয়েশা (রা.)-এর বিবাহ: একটি বিশেষ ঐশী ব্যবস্থাপনা

আয়েশা (রা.)-এর বিবাহ সাধারণ বিবাহের মতো নয় — এটি আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার বিশেষ অনুগ্রহ ও তত্ত্বাবধানে সংঘটিত হয়েছিল।

আয়েশা (রা.)-এর বিবাহ: চারটি মূল বিষয়

1. বিবাহের বিস্তারিত বিধান তখনো নাজিল হয়নি — তথাপি আল্লাহর বিশেষ অনুগ্রহে সকল মৌলিক শর্ত পূরিত হয়েছিল

2. আয়েশা (রা.) কোনো শারীরিক বা মানসিক ক্ষতির শিকার হননি — প্রমাণ করে তিনি কোনো দিক থেকেই অপরিপক্ক ছিলেন না

3. আল্লাহর বিশেষ ইলমের ভিত্তিতে এই বিয়ে সংঘটিত হয়েছে — আমাদের কাছে সেই ওহীর জ্ঞান নেই, তাই অনুকরণীয় নয়

4. এই বিবাহকে IIFA রেজোলিউশন বা সাধারণ বিবাহ বিধানের বিরুদ্ধে ব্যবহারের কোনো সুযোগ নেই

আয়েশা (রা.)-এর বিবাহে শারীরিক সক্ষমতার শর্ত পালিত হয়েছিল

ইবনে বাত্তাল (রহ.) শরহে সহীহ বুখারী গ্রন্থে উল্লেখ করেন: উলামাদের ইজমা রয়েছে যে পিতার জন্য অল্পবয়সী কন্যাদের বিবাহ দেওয়া জায়েজ, কিন্তু স্বামীর জন্য তার সাথে মিলন জায়েজ নয় যতক্ষণ পর্যন্ত সে সহবাসের উপযুক্ত না হয়। এই শর্তটি আয়েশা (রা.)-এর ক্ষেত্রেও পালিত হয়েছিল।

আয়েশা (রা.) বলেন: আমার মা আমাকে রাসূলুল্লাহ ﷺ-এর সংসারে পাঠাতে চাচ্ছিলেন বিধায় আমার দৈহিক পরিপুষ্টির জন্য চিকিৎসা করাতেন। অবশেষে আমি তাজা খেজুরের সাথে শসা মিশিয়ে খেলাম এবং উত্তমরূপে দৈহিক পরিপুষ্টি লাভ করলাম। [?]

এই হাদিস থেকে স্পষ্ট: আয়েশা (রা.)-কে শারীরিকভাবে সক্ষম করার পরেই রাসূল ﷺ-এর গৃহে পাঠানো হয়েছিল। শারীরিক প্রস্তুতির প্রয়োজনীয়তাই প্রমাণ করে সক্ষমতা শর্তটি তখনো প্রযোজ্য ছিল।

ইসলামে বিবাহের মূলনীতি: দলিলভিত্তিক বিশ্লেষণ

ইসলামে বৈধ ও উত্তম বিবাহের জন্য চারটি শর্ত একত্রে পূরণ হতে হবে:

ইসলামে বৈধ বিবাহের পাঁচটি অপরিহার্য শর্ত

প্রাপ্তবয়স্কতা

শারীরিক সক্ষমতা

মেয়ের সম্মতি

অভিভাবকের সম্মতি

বিচারকের অনুমতি

বুলুগ

ইসতিতাআহ

ইযন — ফরজ

ওলায়েত

কাজির ইযন

দলিল: সূরা নিসা ৪:৬

দলিল: বুখারি ৫০৬৬

দলিল: বুখারি ৫১৩৬

দলিল: ইবনে মাজাহ ১৮৭৯

দলিল: IIFA ধারা ৩ ও ৪

মূলনীতি

① প্রাপ্তবয়স্কতা (বুলুগ)

② শারীরিক সক্ষমতা (ইসতিতাআহ)

③ মেয়ের সম্মতি (ইযন — ফরজ)

④ অভিভাবকের সম্মতি (ওলায়েত)

দলিল ও বিবরণ

সূরা নিসা (৪:৬): বিবাহযোগ্য বয়সের উল্লেখ। ১৫ বছরে আলামত না মিললেও বালিগ/বালিগাহ গণ্য।

মালিক, শাফেয়ি, আবু হানিফা (রহ.) একমত: সহবাসের সক্ষমতা প্রমাণ না হলে বাসর জায়েজ নয়।

বুখারি ৫১৩৬ / মুসলিম ১৪১৯: সম্মতি ফরজ। সম্মতিহীন বিয়ে বাতিলযোগ্য।

ইবনে মাজাহ ১৮৭৯: ওয়ালি ছাড়া বিয়ে বাতিল। কিন্তু ওলায়েত কল্যাণের সাথে শর্তযুক্ত।

জৈবিক পরিপক্বতা, আইনি বয়স এবং ইসলামি ফিকহ: একটি সংক্ষিপ্ত পর্যালোচনা:

১. জৈবিক পরিপক্বতা বনাম আইনি বয়স

বিজ্ঞানের দৃষ্টিতে:

Eunice Kennedy Shriver National Institute of Child Health and Human Development (যুক্তরাষ্ট্র) এবং Australian Government Department of Health, Disability and Ageing-এর স্বাস্থ্যসংক্রান্ত তথ্য অনুযায়ী, মেয়েদের বয়ঃসন্ধি (Puberty) স্বাভাবিকভাবে ৮ বছর বয়স থেকেই শুরু হতে পারে। অর্থাৎ, জৈবিকভাবে একটি মেয়ে তুলনামূলক অল্প বয়সেই প্রজনন-পরিপক্বতার দিকে অগ্রসর হতে পারে।

আইনের দৃষ্টিতে:

জৈবিক পরিপক্বতা এবং বিয়ের আইনি বয়স এক বিষয় নয়। আধুনিক রাষ্ট্রগুলো বিয়ের ন্যূনতম বয়স নির্ধারণে শারীরিক পরিপক্বতার পাশাপাশি মানসিক বিকাশ, শিক্ষা, সামাজিক কল্যাণ এবং মানবাধিকারকে বিবেচনায় নেয়। উদাহরণস্বরূপ, ইউরোপের কয়েকটি দেশে যৌন সম্মতির বয়স (Age of Consent) ১৪–১৫ বছর হলেও, বিয়ের ন্যূনতম বয়স সাধারণত ১৮ বছর; কিছু দেশে বিশেষ পরিস্থিতিতে আদালত বা অভিভাবকের অনুমতি সাপেক্ষে ১৬–১৭ বছর বয়সে বিয়ের সুযোগ রয়েছে।

২. ঐতিহাসিক প্রেক্ষাপট

প্রাচীন সমাজে বিয়ের বয়স বর্তমান সময়ের তুলনায় কম ছিল। যেমন, Roman law-এ মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স ১২ বছর নির্ধারিত ছিল। প্রাচীন ও মধ্যযুগীয় বিশ্বের বিভিন্ন সমাজে, এমনকি ইউরোপেও, গড় আয়ু কম হওয়া, সামাজিক নিরাপত্তা এবং প্রচলিত সামাজিক রীতিনীতির কারণে অল্প বয়সে বিয়ে একটি স্বাভাবিক প্রথা ছিল।

৩. আধুনিক ইসলামি ফিকহের দৃষ্টিভঙ্গি

International Islamic Fiqh Academy-এর রেজোলিউশন নং ২১৭-এ সদস্য রাষ্ট্রগুলোকে এমন নীতিমালা গ্রহণের আহ্বান জানানো হয়েছে, যাতে বিয়ের ক্ষেত্রে শারীরিক, মানসিক ও সামাজিক পরিপক্বতা নিশ্চিত করা যায় এবং শিশুদের ক্ষতি থেকে সুরক্ষা দেওয়া হয়। অনেক সমসাময়িক ইসলামি ফকিহ ১৫–১৬ বছর বা তার বেশি বয়সকে বাস্তবসম্মত ন্যূনতম সীমা হিসেবে সমর্থন করেছেন, তবে এটি কোনো সর্বজনীন শরিয়ত-নির্ধারিত বাধ্যতামূলক বয়স নয়; বরং জনকল্যাণ (মাসলাহাহ) ও রাষ্ট্রীয় নীতির আলোকে প্রস্তাবিত একটি সমসাময়িক ফিকহি দৃষ্টিভঙ্গি।

সারাংশ: জৈবিক পরিপক্বতা, আইনি বয়স এবং ইসলামি ফিকহ—এই তিনটি ভিন্ন ক্ষেত্র। জৈবিকভাবে বয়ঃসন্ধি শুরু হওয়া মানেই আইনগতভাবে বিয়ের উপযুক্ততা প্রতিষ্ঠিত হয় না। একইভাবে, আধুনিক ইসলামি ফিকহও সমসাময়িক সামাজিক বাস্তবতা, জনকল্যাণ এবং শারীরিক-মানসিক সক্ষমতাকে গুরুত্ব দিয়ে বিয়ের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ওপর জোর দেয়।

উপসংহার

ইসলামের বিরুদ্ধে নাবালিকার বিবাহ-সংক্রান্ত সমালোচনা মূলত তিনটি ভুলের উপর দাঁড়িয়ে: (১) ঐতিহাসিক প্রেক্ষাপটের অজ্ঞতা, (২) ফিকহি ঐতিহ্যের বৈচিত্র্য উপেক্ষা করা, এবং (৩) আধুনিক মুসলিম আইনি চিন্তাধারাকে সম্পূর্ণ এড়িয়ে যাওয়া।

IIFA-র রেজোলিউশন ২১৭ স্পষ্টভাবে প্রমাণ করে যে বিশ্বের শীর্ষস্থানীয় ইসলামি আইনবিদরা: মেয়ের সম্মতিকে ফরজ বলেছেন, ন্যূনতম বয়স নির্ধারণ করেছেন, রাষ্ট্রীয় আইনের বৈধতা স্বীকার করেছেন এবং জোরপূর্বক বিবাহকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন।

বিশেষ সংযোজন: ইসলামে নাবালিকার বিবাহ — একটি বিশেষ বিধান, সাধারণ নিয়ম নয়

এই আলোচনার সমাপ্তি-বিন্দুতে একটি মৌলিক নীতি স্পষ্টভাবে রেখাংকন করা প্রয়োজন: ইসলামে নাবালিকার বিবাহ কোনো সাধারণ বা উৎসাহিত বিধান নয়। এটি একটি বিশেষ বিধান (রুখসত), যা কেবল বিশেষ পরিস্থিতিতে, নির্দিষ্ট শর্তাবলি পূরণ সাপেক্ষে এবং সংশ্লিষ্ট সকলের কল্যাণ নিশ্চিত করে প্রযোজ্য হতে পারে। এই বিধানের মূল বৈশিষ্ট্যগুলো হলো::

যে সমাজে এই বিশেষ বিধানের প্রয়োগ হয়, সেখানেও বিচারব্যবস্থা, অভিভাবকত্ব ও চিকিৎসাগত মানদণ্ড — এই তিনটি স্তরের তদারকি থাকা অপরিহার্য। এই স্তরগুলো অনুপস্থিত থাকলে এই বিধানের প্রয়োগ বৈধ নয়।

অতএব, ইসলামের বিরুদ্ধে 'শিশুবিবাহ সমর্থন'-এর অভিযোগ কেবল অজ্ঞতা বা অসদুদ্দেশ্য থেকেই উৎসারিত হতে পারে। ইসলামের প্রকৃত অবস্থান হলো:

মেয়ের কল্যাণ, তার সম্মতি এবং তার সুরক্ষা — এই তিনটিই অপরিহার্য।

ইসলামে নাবালিকার বিবাহ : একটি বিশেষ বিধান (রুখসত)

① বিশেষ পরিস্থিতি-নির্ভর

সাধারণ অবস্থায় নয় — কেবল বিশেষ প্রয়োজনে।

② শর্ত-সাপেক্ষ

সব শর্ত পূরণ ছাড়া প্রযোজ্য নয়।

③ কল্যাণমুখী রুখসত

উদ্দেশ্য সুরক্ষা— কখনোই ক্ষতি নয়।

④ সাধারণ বিধান নয়।

ইসলাম সাধারণভাবে পরিপক্ব বিবাহ উৎসাহিত করে।

মেয়ের কল্যাণ · তার সম্মতি · বিচারিক তদারকি · তার সুরক্ষা

তথ্যসূত্র ও রেফারেন্স:

  1. https://iifa-aifi.org/en/33142.html

  2. https://iifa-aifi.org/wp-content/uploads/2021/12/Resolutions-Recommendations-of-the-IIFA-Official-Edition-Oct-2021.pdf

  3. https://www.hadithbd.com/hadith/link/?id=29699&__cf_chl_f_tk=SEFQAK99q.8FgT5EqZwu4SrMYMbYvUu2tbzfh20PjaQ-1782766159-1.0.1.1-_16BXICP6tYB..3XX.F0w3FS22QKOY3Rp0gIUSUTK9w

  4. https://old.muslimbangla.com/hadith/rabi/400/%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%96%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%83

  5. মাকাসিদুশ শরিয়াহ আল-ইসলামিয়্যাহ (The Objectives of Islamic Law), দারুস সালাম, ২০০৬।

  6. শরহে জালালাইন , ইসলামিয়া কুতুব খানা , খন্ড -১, পৃষ্ঠা ৭৭১

  7. তাফসীর ই জালালাইন; খন্ড-১ , পৃষ্ঠা- ২৮৬ , ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ।

  8. তাফসীরে আনওয়ারুল কুরআন; খন্ড-১, পৃষ্ঠা-৫৯৩, আনোয়ার প্রকাশনি ।

  9. "তাহরীরুল মা'নাস-সাদীদ ওয়া তানওয়ীরুল ‘আকলিল জাদীদ মিন তাফসীরিল কিতাবিল মাজীদ"
    (تحرير المعنى السديد وتنوير العقل الجديد من تفسير الكتاب المجيد)
    লেখক:মুহাম্মাদ আত-তাহির ইবন আশুর রহ. , সুরা নুিসার ৬ নং আয়তের তাফসির ।

  10. التفسير الوسيط للقرآن الكريم , শাইখ মুহাম্মদ সাইয়্যিদ তানতাবী (রহ.) , সুরা নিসার ৬ নং আয়াতের তাফসীর ।

  11. ইমাম আলি ইবনে বাত্তাল আল-মালিকি, শরহু সহিহিল বুখারি — বিবাহের কালক্রম ও মক্কি যুগের বিধান সংক্রান্ত আলোচনা।

  12. ইমাম আলি ইবনে বাত্তাল আল-মালিকি, শরহু সহিহিল বুখারি, খণ্ড ৭, পৃ. ৩২৮। বিবাহের শারীরিক সক্ষমতা সংক্রান্ত ইজমার বিবরণ।

  13. ইমাম মুহাম্মাদ বিন ইসমাঈল আল-বুখারি, সহিহ আল-বুখারি, হাদিস নং ৫১৩৪, কিতাবুন নিকাহ। এই বর্ণনায় আয়েশা (রা.) নিজেই ৬ বছরে বিবাহ ও ৯ বছরে বাসরের কথা উল্লেখ করেছেন। ঐতিহ্যবাহী সিরাতবিদ ও হাদিস বিশারদরা এই বর্ণনাকে 'সহীহ' ও প্রামাণিক হিসেবে গ্রহণ করেন।

  14. ইমাম মুহাম্মাদ বিন ইসমাঈল আল-বুখারি, সহিহ আল-বুখারি, হাদিস নং ৫১৩৪, কিতাবুন নিকাহ। এই বর্ণনায় আয়েশা (রা.) নিজেই ৬ বছরে বিবাহ ও ৯ বছরে বাসরের কথা উল্লেখ করেছেন। ঐতিহ্যবাহী সিরাতবিদ ও হাদিস বিশারদরা এই বর্ণনাকে 'সহীহ' ও প্রামাণিক হিসেবে গ্রহণ করেন।

  15. আধুনিক গবেষকদের মধ্যে এই মতামতের বিরোধিতাকারীরাও আছেন। অনেক হাদিস বিশারদ বলেন: 'আয়েশা (রা.)-এর বর্ণিত হাদিস সহীহ ও সরাসরি। ঐতিহাসিক সমীকরণের চেয়ে প্রত্যক্ষ হাদিস বর্ণনা অগ্রাধিকারযোগ্য।' এই বিতর্কটি একাডেমিক মহলে অমীমাংসিত রয়েছে।

  16. ১। আল্লামা শিবলী নোমানী ও সাইয়েদ সোলায়মান নদভী, সিরাতুন নবী, উর্দু ও বাংলা অনুবাদ। লেখকদ্বয় আসমা বিনতে আবি বকর (রা.)-এর বয়সের হিসাব বিশ্লেষণ করে দাবি করেন যে হিজরতের সময় আসমার বয়স ছিল প্রায় ২৭ বছর, এবং আসমা আয়েশার চেয়ে ১০ বছরের বড় ছিলেন, তাই হিজরতের সময় আয়েশার বয়স ১৭ বছরের কাছাকাছি হওয়া উচিত ।




    ২। মওলানা মোহাম্মদ আলী, Muhammad The Prophet (লাহোর: Ahmadiyya Anjuman Isha'at Islam, ১৯২৪)। লেখক আয়েশা (রা.)-এর বয়সের বিষয়ে প্রচলিত বর্ণনার বাইরে ঐতিহাসিক বিশ্লেষণমূলক মত উপস্থাপন করেন।




    ৩। আয়েশা (রা.)-এর বয়স বিতর্ক: সহিহ বুখারি হা. ৫১৩৪ (প্রচলিত মত) বনাম ঐতিহাসিক বিশ্লেষণ — একাডেমিক মহলে অমীমাংসিত।




    ৪। মওলানা মোহাম্মদ আলী, Muhammad The Prophet, লাহোর, ১৯২৪। আয়েশা (রা.)-এর বয়স প্রসঙ্গ।

  17. সুনান ইবনে মাজাহ: ৩৩২৪

  18. আল-কাসানি, বাদাই'উস সানাই'। ইবনে কুদামা, আল-মুগনি। আন-নাওয়াওয়ি, মিনহাজুত তালিবিন।

  19. ওয়াহবা আয-যুহাইলি, আল-ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহ, খণ্ড ৯ ।

  20. Australian Dept of Health · NICHD, USA · Council of Europe data, 2024.

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই