বিজ্ঞান ইসলাম ও বিজ্ঞান

আকাশ ও পৃথিবী সৃষ্টি, এবিষয়ে কুরান ও বিজ্ঞান একই রকম কথা বলে !

﷽  ‎

সারসংক্ষেপ

কুরআনের সৃষ্টি-সংক্রান্ত আয়াতসমূহকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুটি মৌলিক প্রশ্ন আলোচিত হয়ে আসছে: (১) কুরআনে বর্ণিত "ছয় দিনে" মহাবিশ্ব সৃষ্টির বক্তব্যের প্রকৃত অর্থ কী, এবং (২) সূরা ফুসসিলাত (৪১:৯–১২)-এর সৃষ্টি-বর্ণনা অন্যান্য আয়াতে উল্লিখিত "ছয় দিন" ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না। এই গবেষণার উদ্দেশ্য উল্লিখিত প্রশ্নগুলোর ভাষাতাত্ত্বিক, তাফসীরগত, যুক্তিগত এবং তুলনামূলক বৈজ্ঞানিক বিশ্লেষণ উপস্থাপন করা।

এই গবেষণায় সংশ্লিষ্ট কুরআনের আয়াতসমূহ, আরবি শব্দার্থ, ক্লাসিক্যাল তাফসীর এবং আধুনিক কসমোলজি ও ভূবিজ্ঞানের নির্বাচিত একাডেমিক সাহিত্য তুলনামূলকভাবে পর্যালোচনা করা হয়েছে। বিশ্লেষণে দেখা যায় যে, "يوم (ইয়াওম)" শব্দটি ভাষাগতভাবে কেবল ২৪ ঘণ্টার দিন নয়; বরং পর্যায় বা দীর্ঘ সময়কালও নির্দেশ করতে পারে। একইভাবে সূরা ফুসসিলাত (৪১:৯–১২)-এর পাঠ ভাষাগত ও প্রসঙ্গগতভাবে বিশ্লেষণ করলে মোট ছয়টি সৃষ্টি-পর্যায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা পাওয়া যায়। পাশাপাশি বর্তমান বৈজ্ঞানিক জ্ঞানের আলোকে কুরআনের সৃষ্টি-বিষয়ক বর্ণনার সঙ্গে কিছু সম্ভাব্য সাদৃশ্য লক্ষ্য করা যায়, যদিও এই গবেষণা উভয়ের মধ্যে পূর্ণ সমতুল্যতা দাবি করে না। গবেষণাটি মূলত কুরআনের বক্তব্য এবং বর্তমান বৈজ্ঞানিক ধারণার মধ্যে কোনো মৌলিক ও অনিবার্য বিরোধ বিদ্যমান কি না, সেই প্রশ্নের একটি বিশ্লেষণাত্মক মূল্যায়ন উপস্থাপন করে।

ভূমিকা

মহাবিশ্বের উৎপত্তি মানবজাতির অন্যতম প্রাচীন অনুসন্ধানের বিষয়। ইতিহাস জুড়ে বিভিন্ন সভ্যতা, ধর্মীয় ঐতিহ্য এবং দার্শনিক মতবাদ মহাবিশ্বের সূচনা ও সৃষ্টির প্রকৃতি সম্পর্কে নিজস্ব ব্যাখ্যা প্রদান করেছে। আধুনিক যুগে জ্যোতির্পদার্থবিজ্ঞান, কসমোলজি এবং ভূবিজ্ঞানের অগ্রগতির ফলে মহাবিশ্ব ও পৃথিবীর উৎপত্তি সম্পর্কে বৈজ্ঞানিক গবেষণা উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ হয়েছে। একই সঙ্গে ধর্মীয় গ্রন্থসমূহের সৃষ্টি-বিষয়ক বর্ণনাও নতুন দৃষ্টিকোণ থেকে পুনর্বিবেচিত হচ্ছে।

ইসলামের প্রধান ধর্মগ্রন্থ কুরআনে মহাবিশ্ব, পৃথিবী এবং আকাশ সৃষ্টির বিষয়ে একাধিক আয়াতে আলোচনা করা হয়েছে। বিশেষভাবে "ছয় দিনে" (ستة أيام) সৃষ্টি, আকাশের "দুখান" (ধোঁয়াসদৃশ অবস্থা), এবং আকাশ ও পৃথিবীর প্রাথমিক সংযুক্ত অবস্থা (رتق) ও পরবর্তী পৃথকীকরণ (فتق) নিয়ে বহু আলোচনা হয়েছে। এসব আয়াতকে কেন্দ্র করে একদিকে মুসলিম ও অমুসলিম গবেষকদের মধ্যে বিস্তৃত একাডেমিক আলোচনা রয়েছে, অন্যদিকে বিভিন্ন সমালোচক দাবি করেন যে, কুরআনের কিছু আয়াত পরস্পরবিরোধী অথবা আধুনিক বিজ্ঞানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

বিশেষ করে সূরা আল-আ'রাফ (৭:৫৪), ইউনুস (১০:৩), হুদ (১১:৭), আল-ফুরকান (২৫:৫৯), আস-সাজদাহ (৩২:৪), ক্বাফ (৫০:৩৮) এবং আল-হাদীদ (৫৭:৪)-এ মহাবিশ্বকে "ছয় দিনে" সৃষ্টি করার কথা বলা হয়েছে। অন্যদিকে সূরা ফুসসিলাত (৪১:৯–১২)-এর আয়াতসমূহকে কেন্দ্র করে অনেক সমালোচক দাবি করেন যে, সেখানে সৃষ্টির সময়কাল আট দিন নির্দেশ করে। একই সঙ্গে আধুনিক কসমোলজির বিভিন্ন ধারণার সঙ্গে কুরআনের সৃষ্টি-বর্ণনার সম্পর্ক নিয়েও বিস্তর বিতর্ক রয়েছে।

এই প্রবন্ধের উদ্দেশ্য কোনো বৈজ্ঞানিক তত্ত্বের মাধ্যমে কুরআনকে প্রমাণ করা কিংবা কুরআনের মাধ্যমে আধুনিক বিজ্ঞানকে প্রতিষ্ঠিত করা নয়। বরং ভাষাতত্ত্ব, তাফসীরের মূলনীতি, যুক্তিগত বিশ্লেষণ এবং বর্তমান বৈজ্ঞানিক গবেষণার আলোকে সংশ্লিষ্ট আয়াতসমূহ পুনর্বিবেচনা করা। বিশেষভাবে এই গবেষণায় অনুসন্ধান করা হয়েছে—(১) "ইয়াওম" শব্দের অর্থ ও প্রয়োগ কী, (২) সূরা ফুসসিলাত (৪১:৯–১২)-এর প্রকৃত কাঠামো কী নির্দেশ করে, এবং (৩) আধুনিক বৈজ্ঞানিক ধারণার সঙ্গে কুরআনের বর্ণনার কোনো মৌলিক বিরোধ বিদ্যমান কি না।

এই গবেষণা একটি তুলনামূলক (comparative) ও বিশ্লেষণধর্মী (analytical) গবেষণা। এতে ধর্মীয় ও বৈজ্ঞানিক উভয় উৎসকে তাদের নিজ নিজ জ্ঞানতাত্ত্বিক (epistemological) কাঠামোর মধ্যে মূল্যায়ন করা হয়েছে এবং যেখানে সম্ভাব্য সামঞ্জস্য বা পার্থক্য রয়েছে তা নিরপেক্ষভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

গবেষণা পদ্ধতি (Methodology)

এই গবেষণায় একটি গুণগত (qualitative), বিশ্লেষণধর্মী (analytical) এবং তুলনামূলক (comparative) পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

প্রথমে সৃষ্টি-সংক্রান্ত কুরআনের প্রাসঙ্গিক আয়াতসমূহ পাঠ্যভিত্তিক (textual) ও প্রসঙ্গভিত্তিক (contextual) বিশ্লেষণের মাধ্যমে পর্যালোচনা করা হয়েছে। এরপর يوم (ইয়াওম), دخان (দুখান), رتق (রতক) এবং فتق (ফাতক)-এর মতো গুরুত্বপূর্ণ আরবি শব্দের ভাষাতাত্ত্বিক অর্থ ক্লাসিক্যাল আরবি অভিধান ও তাফসীরগ্রন্থের আলোকে মূল্যায়ন করা হয়েছে।

পরবর্তী পর্যায়ে মহাবিশ্ব ও পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত আধুনিক কসমোলজি এবং ভূবিজ্ঞানের নির্বাচিত peer-reviewed গবেষণা, বিশ্ববিদ্যালয়-প্রকাশিত গ্রন্থ এবং আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের প্রকাশনা পর্যালোচনা করে কুরআনের বর্ণনার সঙ্গে তুলনামূলক আলোচনা করা হয়েছে।

এই গবেষণায় বৈজ্ঞানিক তত্ত্বসমূহকে কুরআনের ব্যাখ্যার মানদণ্ড হিসেবে ব্যবহার করা হয়নি। বরং কুরআনের ভাষাগত ও তাফসীরগত বিশ্লেষণের পর বর্তমান বৈজ্ঞানিক জ্ঞানের সঙ্গে সম্ভাব্য সামঞ্জস্য বা অসামঞ্জস্য তুলনামূলকভাবে মূল্যায়ন করা হয়েছে।

গবেষণার প্রেক্ষাপট ও আপত্তি :

পরবর্তীতে আলোচনার সুবিধার্থে আমরা অভিযোটি দুটি পয়েন্টে ভাগ করে নেবো ।

💠পয়েন্ট -১.১:

কুরআনের বেশ কিছু আয়াতে(৭:৫৪, ১০:৩, ১১:৭, ২৫:৫৯, ৩২:৪, ৫০:৩৮, ৫৭:৪) বলা হয়েছে আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে।

💠পয়েন্ট- ১.২:

কিন্তু ৪১:৯-১২ নং আায়াতঅনুসারে দেখা যায় আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেছেন ২ দিনে।   তাহলে কুরআনের আয়াহ্ কি পরস্পর বিরোধী এবং বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক?

কুরআনিক বিশ্লেষণ ও বৈজ্ঞানিক আলোচনা :

আরবি ভাষায় يَوْم (ইয়াওম) [বহুবচন: أَيَّام (আইয়াম)] শব্দটি একটি ব্যাপকার্থবোধক (polysemous) শব্দ। আরবি লুগাত (অভিধান) অনুযায়ী এর মূল অর্থ "দিন" হলেও, প্রসঙ্গভেদে এটি পর্যায়, সময়কাল, যুগ কিংবা দীর্ঘ কালপর্ব অর্থেও ব্যবহৃত হয়। আরবি ভাষার বালাগাতফাসাহাত-এর নীতিমতে কোনো শব্দের অর্থ নির্ধারণে কেবল তার আক্ষরিক অর্থ নয়; বরং প্রসঙ্গ (السياق), বাক্যগঠন এবং ভাষার প্রচলিত রীতিও বিবেচ্য। একই নীতি কুরআনের ক্ষেত্রেও প্রযোজ্য। তাই সৃষ্টি-সংক্রান্ত আয়াতগুলো বিশ্লেষণের ক্ষেত্রে সংশ্লিষ্ট শব্দগুলোর ভাষাগত ব্যবহার, আয়াতের প্রসঙ্গ এবং তাফসীরের মূলনীতি অনুসরণ করা আবশ্যক।

এখানে একটি বিষয় শুরুতেই স্পষ্ট করা প্রয়োজন। আধুনিক বিজ্ঞান মানুষের পর্যবেক্ষণ, পরীক্ষা ও যুক্তিনির্ভর অনুসন্ধানের মাধ্যমে অর্জিত এবং ক্রমবিকাশমান একটি জ্ঞানব্যবস্থা; ফলে নতুন প্রমাণের ভিত্তিতে এর তত্ত্ব ও ব্যাখ্যা সংশোধিত হতে পারে। অপরদিকে, মুসলিমদের বিশ্বাস অনুযায়ী কুরআন আল্লাহর অবতীর্ণ ওহী। অতএব, এই আলোচনায় বৈজ্ঞানিক তত্ত্বকে কুরআনের সত্যতা যাচাইয়ের মানদণ্ড হিসেবে নয়; বরং বর্তমান বৈজ্ঞানিক জ্ঞানের আলোকে কুরআনের বর্ণনার সঙ্গে সম্ভাব্য সামঞ্জস্য বা অসামঞ্জস্য মূল্যায়নের একটি তুলনামূলক উপাদান হিসেবে বিবেচনা করা হবে।

কুরআন নিজেই يَوْم শব্দের বিভিন্ন ব্যবহার আমাদের সামনে উপস্থাপন করেছে। যেমন, সূরা আল-হাজ্জ (২২:৪৭) এবং সূরা আস-সাজদাহ (৩২:৫)-এ এমন একটি দিনের কথা বলা হয়েছে যার পরিমাণ এক হাজার বছর। আবার সূরা আল-মাআরিজ (৭০:৪)-এ একটি দিনের পরিমাণ পঞ্চাশ হাজার বছর বলা হয়েছে। এসব আয়াত থেকে প্রতীয়মান হয় যে, يَوْم শব্দটি সর্বদা ২৪ ঘণ্টার সৌরদিনকে নির্দেশ করে না; বরং প্রসঙ্গ অনুযায়ী দীর্ঘ সময়কাল বা একটি পর্যায়ও নির্দেশ করতে পারে।

সৃষ্টি-সংক্রান্ত আয়াতসমূহে, যেমন সূরা আল-ক্বাফ (৫০:৩৮)-এ أَيَّام (আইয়াম) শব্দটি ব্যবহৃত হয়েছে। সৃষ্টি-প্রক্রিয়ার প্রারম্ভিক পর্যায়ে বর্তমান অর্থে সৌরদিন নির্ণয়ের ভিত্তি—সূর্য ও পৃথিবীর আবর্তন—বিদ্যমান ছিল না। ফলে এখানে "ইয়াওম" শব্দকে ২৪ ঘণ্টার সৌরদিনে সীমাবদ্ধ করার ভাষাগত বা প্রসঙ্গগত কোনো বাধ্যবাধকতা নেই। বরং আরবি ভাষা, কুরআনের অভ্যন্তরীণ ব্যবহার এবং তাফসীরের মূলনীতির আলোকে এখানে "ইয়াওম" বলতে সৃষ্টি-প্রক্রিয়ার একটি পর্যায় (stage), যুগ (era) বা দীর্ঘ সময়কাল (epoch) বোঝার যথেষ্ট অবকাশ রয়েছে।

💠১.১ পয়েন্টের আয়াহ্সমূহ:

◽আল আরাফ ৭:৫৪

إِنَّ رَبَّكُمُ ٱللَّهُ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ فِى سِتَّةِ أَيَّامٍ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِ يُغْشِى ٱلَّيْلَ ٱلنَّهَارَ يَطْلُبُهُۥ حَثِيثًا وَٱلشَّمْسَ وَٱلْقَمَرَ وَٱلنُّجُومَ مُسَخَّرَٰتٍۭ بِأَمْرِهِۦٓۗ أَلَا لَهُ ٱلْخَلْقُ وَٱلْأَمْرُۗ تَبَارَكَ ٱللَّهُ رَبُّ ٱلْعَٰلَمِينَ ۝

(সম্ভাব্য ভাবানুবাদ)

নিশ্চয়ই তোমাদের রাব্ব হচ্ছেন সেই আল্লাহ যিনি আসমান ও যমীনকে ছয় দিনে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি স্বীয় আরশের উপর সমাসীন হন। তিনি দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেন যাতে ওরা একে অন্যকে অনুসরণ করে চলে ত্বরিত গতিতে; সূর্য, চাঁদ ও নক্ষত্ররাজী সবই তাঁর হুকুমের অনুগত। জেনে রেখ, সৃষ্টির একমাত্র কর্তা তিনিই, আর হুকুমের একমাত্র মালিকও তিনি, সারা জাহানের রাব্ব আল্লাহ হলেন বারাকাতময়।◈

 Your Lord is Allah, who created the heavens and earth in six Days, then established Himself on the throne; He makes the night cover the day in swift pursuit; He created the sun, moon, and stars to be subservient to His command; all creation and command belong to Him. Exalted be Allah, Lord of all the worlds!◈ 

◽আল ইউনূস;১০:৩

إِنَّ رَبَّكُمُ ٱللَّهُ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ فِى سِتَّةِ أَيَّامٍ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِۖ يُدَبِّرُ ٱلْأَمْرَۖ مَا مِن شَفِيعٍ إِلَّا مِنۢ بَعْدِ إِذْنِهِۦۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمْ فَٱعْبُدُوهُۚ أَفَلَا تَذَكَّرُونَ ۝

(সম্ভাব্য ভাবানুবাদ)

নিশ্চয়ই আল্লাহই হচ্ছেন তোমাদের রাব্ব, যিনি আসমানসমূহকে এবং যমীনকে সৃষ্টি করেছেন ছয় দিনে, অতঃপর তিনি আরশে সমাসীন হলেন, তিনি প্রত্যেক কাজ পরিচালনা করে থাকেন। তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করার কেহ নেই; এমন আল্লাহ হচ্ছেন তোমাদের রাব্ব। অতএব তোমরা তাঁর ইবাদাত কর; তবুও কি তোমরা বুঝছনা?◈

Your Lord is Allah who created the heavens and earth in six Days, then established Himself on the Throne, governing everything; there is no one that can intercede with Him, unless He has first given permission: this is Allah your Lord so worship Him. How can you not take heed?◈

◽আল হুদ;১১:৭

وَهُوَ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ فِى سِتَّةِ أَيَّامٍ وَكَانَ عَرْشُهُۥ عَلَى ٱلْمَآءِ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًاۗ وَلَئِن قُلْتَ إِنَّكُم مَّبْعُوثُونَ مِنۢ بَعْدِ ٱلْمَوْتِ لَيَقُولَنَّ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِنْ هَٰذَآ إِلَّا سِحْرٌ مُّبِينٌ۝

(সম্ভাব্য ভাবানুবাদ)

আর তিনি এমন, যিনি সমস্ত আসমান ও যমীনকে সৃষ্টি করেছেন ছয় দিনে এবং সেই সময় তাঁর আরশ পানির উপর ছিল, যেন তোমাদেরকে পরীক্ষা করে নেন যে, তোমাদের মধ্যে উত্তম ‘আমলকারী কে? আর যদি তুমি বলঃ নিশ্চয়ই তোমাদেরকে মৃত্যুর পর জীবিত করা হবে, তখন যে সব লোক কাফির তারা বলেঃ এটাতো নিছক স্পষ্ট যাদু।◈

It is He who created the heavens and the earth in six Days––His rule extends over the waters too––so as to test which of you does best. Yet [Prophet], if you say to them, ‘You will be resurrected after death,’ the disbelievers are sure to answer, ‘This is clearly nothing but sorcery.’◈

◽আল ফুরকান;২৫:৫৯

ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِى سِتَّةِ أَيَّامٍ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِۚ ٱلرَّحْمَٰنُ فَسْـَٔلْ بِهِۦ خَبِيرًا۝

(সম্ভাব্য ভাবানুবাদ)

তিনি আকাশমন্ডলী, পৃথিবী এবং ওগুলির মধ্যবর্তী সমস্ত কিছু ছয় দিনে সৃষ্টি করেন; অতঃপর তিনি আরশে সমাসীন হন; তিনিই রাহমান। তাঁর সম্বন্ধে যে অবগত আছে তাকে জিজ্ঞেস করে দেখ।◈

It is He who created the heavens and earth and what is between them in six Days, and then established Himself on the throne- He is the Lord of Mercy; He is the Best Informed.◈ 

  ◽আস সাজদাহ্;৩২:৪

ٱللَّهُ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِى سِتَّةِ أَيَّامٍ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِۖ مَا لَكُم مِّن دُونِهِۦ مِن وَلِىٍّ وَلَا شَفِيعٍۚ أَفَلَا تَتَذَكَّرُونَ۝

(সম্ভাব্য ভাবানুবাদ)

আল্লাহ, তিনি আকাশমন্ডলী, পৃথিবী ও এতদুভয়ের অন্তবর্তী সব কিছু সৃষ্টি করেছেন ছয় দিনে। অতঃপর তিনি আরশে সমাসীন হন। তিনি ছাড়া তোমাদের কোন অভিভাবক নেই এবং সাহায্যকারীও নেই, তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবেনা?◈

It is Allah who created the heavens and the earth and everything between them in six Days. Then He established Himself on the Throne. You [people] have no one but Him to protect you and no one to intercede for you, so why do you not take heed?◈

◽আল ক্কাফ;৫০:৩৮

وَلَقَدْ خَلَقْنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِى سِتَّةِ أَيَّامٍ وَمَا مَسَّنَا مِن لُّغُوبٍ۝

(সম্ভাব্য ভাবানুবাদ)

আমরা আকাশমন্ডলী ও পৃথিবী এবং এগুলির মধ্যস্থিত সব কিছু সৃষ্টি করেছি ছয় দিনে। আমাকে কোন ক্লান্তি স্পর্শ করেনি।◈

We created the heavens, the earth, and everything between, in six Days without tiring.◈

◽আল হাদীদ;৫৭:৪

هُوَ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ فِى سِتَّةِ أَيَّامٍ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِۚ يَعْلَمُ مَا يَلِجُ فِى ٱلْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنزِلُ مِنَ ٱلسَّمَآءِ وَمَا يَعْرُجُ فِيهَاۖ وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنتُمْۚ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ۝

(সম্ভাব্য ভাবানুবাদ)

তিনিই ছয় দিনে আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, অতঃপর আরশে সমাসীন হয়েছেন। তিনি জানেন যা কিছু ভূমিতে প্রবেশ করে এবং যা কিছু তা হতে বের হয় এবং আকাশ হতে যা কিছু নামে ও আকাশে যা কিছু উত্থিত হয়। তোমরা যেখানেই থাক না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন, তোমরা যা কিছু কর আল্লাহ তা দেখেন।◈

It was He who created the heavens and earth in six Days and then established Himself on the throne. He knows what enters the earth and what comes out of it; what descends from the sky and what ascends to it. He is with you wherever you are; He sees all that you do;◈

এই আয়াহ্ সমূহ অনুসারে,  নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করা হয়েছে মোট ছয় আওমে ।  এই ছয় পর্যায়/দিন/আইয়াম(اتم)/epoch সম্পর্কে উপরে বলা হয়েছে।

আধুনিক বিজ্ঞানের ভাষাও এরকম , অর্থাৎ বিগ ব্যাং থেকে পৃথিবী পর্যন্ত ছয়টি epoch গুলোঃ- 

১.Singularity

২.Inflation Baryogenesis

৩.Cooling

৪.Structure formation

৫.Cosmic acceleration

৬.Familiar universe.

এ ক্ষেত্রে বর্তমান বৈজ্ঞানিক ধারণার সঙ্গে কুরআনের বর্ণনার ধারণাগত সাদৃশ্য লক্ষ্য করা যায়।[?]

💠পয়েন্ট ১.২ এর আয়াতসমূহ:

◽আল ফুসিলাত;৯ -১০

قُلْ أَئِنَّكُمْ لَتَكْفُرُونَ بِٱلَّذِى خَلَقَ ٱلْأَرْضَ فِى يَوْمَيْنِ وَتَجْعَلُونَ لَهُۥٓ أَندَادًاۚ ذَٰلِكَ رَبُّ ٱلْعَٰلَمِينَ۝ وَجَعَلَ فِيهَا رَوَٰسِىَ مِن فَوْقِهَا وَبَٰرَكَ فِيهَا وَقَدَّرَ فِيهَآ أَقْوَٰتَهَا فِىٓ أَرْبَعَةِ أَيَّامٍ سَوَآءً لسَّآئِلِينَ۝

(সম্ভাব্য ভাবানুবাদ)

বলঃ তোমরা কি তাকে অস্বীকার করবেই যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দুই দিনে এবং তোমরা তাঁর সমকক্ষ দাঁড় করাতে চাও? তিনিতো জগতসমূহের রাব্ব।◈ তিনি স্থাপন করেছেন অটল পর্বতমালা ভূপৃষ্ঠে এবং তাতে রেখেছেন কল্যাণ এবং চার দিনে ব্যবস্থা করেছেন খাদ্যের - সমভাবে, যাঞ্চাকারীদের জন্য।◈

Say, ‘How can you disregard the One who created the earth in two Days? How can you set up other gods as His equals? He is the Lord of all the worlds!’◈ He placed solid mountains on it, blessed it, measured out its varied provisions for all who seek them––all in four Days.◈

অর্থাৎ  শুধু পৃথিবীর প্রাথমিক রূপ ২ দিনে সৃষ্টি হয়েছে আর পরিপূর্ন রূপ সৃষ্টি হয়েছে ৪ আইয়ামে ।(৪১ঃ৯-১০)

এ ক্ষেত্রেও বর্তমান বৈজ্ঞানিক ধারণার সঙ্গে কুরআনের বর্ণনার ধারণাগত সাদৃশ্য লক্ষ্য করা যায়।। অর্থাৎ আধুনিক বিজ্ঞান অনুসারে পৃথিবী সৃষ্টি হয়েছে দুই আইয়ামে( এ বিষয়ে একটু পর আলোচনা করছি ) আর পরিপূর্ন রূপ অর্থাৎ পৃথিবীর আকার, পাহাড় পর্বত, ভূমি, সুমদ্র ইত্যদি  সৃষ্টি  চার পর্যায়/দিন/আইয়াম(اتم)/eon এ যথা:

১.Hadean

২.Archean

৩.Proterozoic

৪.Phanerozoic[?]

 

পরের আয়াহ ৪১ঃ১১ তে বলা হয়েছে,

◽আল ফুসিলাত;৪১:১১

ثُمَّ ٱسْتَوَىٰٓ إِلَى ٱلسَّمَآءِ وَهِىَ دُخَانٌ فَقَالَ لَهَا وَلِلْأَرْضِ ٱئْتِيَا طَوْعًا أَوْ كَرْهًا قَالَتَآ أَتَيْنَا طَآئِعِينَ۝

(সম্ভাব্য ভাবানুবাদ)

তখন তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ। অতঃপর তিনি ওটাকে এবং পৃথিবীকে বললেনঃ তোমরা উভয়ে এসো স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বললঃ আমরা এলাম অনুগত হয়ে।◈

Then He turned to the sky, which was smoke––He said to it and the earth, ‘Come into being, willingly or not,’ and they said, ‘We come willingly’––◈

এই আয়াহ্'টি বুঝতে হলে আমাদেরকে এর পূর্বে ২১নং সূরা আল্ আম্বিয়ার ৩০ নং আয়াহ'টি একটু দেখে নেয়া দরকার   এ আয়াহ'তে আল্লাহﷻ‎ বলেন

◽আল আম্বিয়া ২১:৩০

أَوَلَمْ يَرَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَنَّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَٰهُمَاۖ وَجَعَلْنَا مِنَ ٱلْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّۖ أَفَلَا يُؤْمِنُونَ۝

(সম্ভাব্য ভাবানুবাদ)

যারা কুফরী করে তারা কি ভেবে দেখেনা যে, আকাশমন্ডলী ও পৃথিবী মিশে ছিল ওতপ্রোতভাবে; অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি হতে; তবুও কি তারা বিশ্বাস করবেনা?◈

Are the disbelievers not aware that the heavens and the earth used to be joined together and that We ripped them apart, that We made every living thing from water? Will they not believe?◈

অর্থাৎ ৪১ঃ১১ নং‌ আয়াহ্'তে বলা হয়েছে অর্থাৎ ঐ সময়ে আল্লাহ‎ আকাশের দিকে মনোযোগ দিয়েছিলেন যা ছিল ধূম্রপূঞ্জ, আর তিনি তাকে ও (তার সাথে মিশে থাকা) পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে (আকৃতিতে=come into being) আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা স্বেচ্ছায় আসলাম।   আর(২১:৩০ অনুযায়ী) পৃথিবী সৃষ্টির পূর্বে আকাশ ও পৃথিবী একত্রে ধোঁয়ার আকৃতিতে সম্মিলিত অবস্থায় ছিল আল্লাহর আদেশে তারা পৃথক পৃথক আকৃতি লাভ করে।    বর্তমানে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে গ্রহণযোগ্য অভিমত হলো বিগব্যাং তত্ত্ব । এ তত্ব অনুসারে আজ থেকে প্রায় ১৩.১৮ বিলিয়ন বছর(Ga) আগে সংঘটিত হয় বিশাল একটি বিস্ফোরণ  ‌বা Big Bang । এবং বিংব্যাং এর পরের প্রায় এক তৃতীয়াংশ সময় পর্যন্ত (৪.৫Ga) পৃথিবীও আকাশ তথা সৌরজগত সহ সবকিছু একত্রে ধোঁয়ার মত ( cloud of interstellar dust and gas ) ছিলো এই  ধোঁয়া  হতে আকাশ ও পৃথিবির পরস্পর পৃথক হয়ে আকৃতি গত অবস্থায় আসা সুরু হয়।[?]

এর পরের আয়াহ্'তে আল্লাহ বলছেন,

◽আল ফুসিলাত;৪১:১২

فَقَضَىٰهُنَّ سَبْعَ سَمَٰوَاتٍ فِى يَوْمَيْنِ وَأَوْحَىٰ فِى كُلِّ سَمَآءٍ أَمْرَهَاۚ وَزَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنْيَا بِمَصَٰبِيحَ وَحِفْظًاۚ ذَٰلِكَ تَقْدِيرُ ٱلْعَزِيزِ ٱلْعَلِيمِ۝

(সম্ভাব্য ভাবানুবাদ)

আর তিনি আকাশমন্ডলীকে দুই দিনে সপ্তাকাশে পরিণত করলেন এবং প্রত্যেক আকাশে উহার বিধান ব্যক্ত করলেন এবং আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করলাম প্রদীপমালা দ্বারা এবং করলাম সুরক্ষিত। এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা।◈

And in two Days He formed seven heavens, and assigned an order to each. We have made the nearest one beautifully illuminated and secure. Such is the design of the Almighty, the All Knowing.◈

অর্থাৎ আকাশ ও পৃথিবী কে পৃথক করার পরে,২টি পর্যায়/দিন/আইয়াম(اتم)/epoch/eon আকাশকে সৃষ্টি করা হয়েছে এবং তাকে সাতটি স্তরে সাজানো হয়েছে ।     এখন বর্তমান বিজ্ঞান বলে বিগ ব্যাং হতে মোট সময়ের তিন ভাগের এক ভাগ সময় পর্যন্ত আকাশ ধোঁয়ার ন্যায় (cloud of interstellar dust and gas ) ছিল এবং পরবর্তী দুইভাগ সময়ে মহাকাশের সৃষ্টি হয়েছে এবং এই সময়েই সকল গ্রহ উপগ্রহ নক্ষত্র সমৃদ্ধ গ্যালাক্সি সমূহ সৃষ্টি হয়েছে ।[?]

অর্থাৎ বিজ্ঞান বলছে এই আকাশের সৃষ্টি কার্যক্রমও ঠিক দুটি পর্যায় বা 'اتم' এ সংঘটিত হয় যথাঃ

১.Pre-solar nebula

২.Formation of the planets।

এই দুই পর্যায়ের সময়ে আকাশ ও পৃথিবীর পৃথক আকৃতি সৃষ্টি হয় । একই কথা বলা রয়েছে ইতিপূর্বে আলচিত ৪১:৯-১০ এ অর্থাৎ আকাশ সৃষ্টি ও পৃথিবীর সৃষ্টি একি সাথে  চলেছে ।  

তুলনামূলক বিশ্লেষণ

পূর্ববর্তী আলোচনায় কুরআনের সৃষ্টি-সংক্রান্ত আয়াতসমূহ ভাষাতাত্ত্বিক, তাফসীরগত এবং প্রসঙ্গগত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয়েছে। একই সঙ্গে আধুনিক কসমোলজি ও ভূবিজ্ঞানের বহুল স্বীকৃত কিছু মডেল ও পর্যবেক্ষণ সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে। এই অংশে উভয় আলোচনার তুলনামূলক মূল্যায়ন করা হলো।

প্রথমত, কুরআনে মহাবিশ্বকে "ছয় আইয়াম"-এ সৃষ্টি করার কথা বলা হয়েছে। আরবি ভাষা, কুরআনের অন্যান্য আয়াতে يَوْم শব্দের ব্যবহার এবং তাফসীরের মূলনীতির আলোকে "আইয়াম" শব্দটিকে দীর্ঘ সময়কাল বা সৃষ্টি-পর্যায় হিসেবে ব্যাখ্যা করার ভাষাগত অবকাশ রয়েছে। অন্যদিকে, আধুনিক কসমোলজি মহাবিশ্বের বিকাশকে ধারাবাহিক বিভিন্ন পর্যায়ে (stages/epochs) সংঘটিত একটি দীর্ঘ প্রক্রিয়া হিসেবে বর্ণনা করে। যদিও এই পর্যায়গুলোর সংখ্যা বা শ্রেণিবিন্যাস বিভিন্ন বৈজ্ঞানিক মডেলে ভিন্ন হতে পারে, তবুও উভয় ক্ষেত্রেই সৃষ্টিকে একটি ধাপে ধাপে অগ্রসরমান প্রক্রিয়া হিসেবে উপস্থাপন করা হয়েছে।

দ্বিতীয়ত, সূরা ফুসসিলাত (৪১:৯–১২)-এর আয়াতসমূহকে বিচ্ছিন্নভাবে পাঠ করলে মোট সময়কাল আট দিন বলে মনে হতে পারে। কিন্তু ভাষাগত বিশ্লেষণ, আয়াতগুলোর পারস্পরিক সম্পর্ক এবং ক্লাসিক্যাল তাফসীরের আলোকে দেখা যায় যে, এখানে পৃথিবীর প্রাথমিক সৃষ্টি, তার পরিপূর্ণতা এবং আকাশের বিন্যাস পরস্পর-সংযুক্ত সৃষ্টি-পর্যায় হিসেবে বর্ণিত হয়েছে, যা অন্যান্য আয়াতে উল্লেখিত "ছয় আইয়াম"-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা প্রদান করে।

তৃতীয়ত, সূরা ফুসসিলাত (৪১:১১)-এ আকাশকে "দুখান" (ধোঁয়াসদৃশ অবস্থা) হিসেবে উল্লেখ করা হয়েছে। আধুনিক জ্যোতির্পদার্থবিজ্ঞানে নক্ষত্র ও গ্রহমণ্ডল গ্যাস ও ধূলিকণাসমৃদ্ধ মেঘ (gas and dust cloud) থেকে গঠিত হওয়ার মডেল বহুলভাবে গৃহীত। যদিও কুরআনের "দুখান" এবং আধুনিক বিজ্ঞানের প্রযুক্তিগত পরিভাষাগুলো অভিন্ন নয়, তথাপি উভয় ক্ষেত্রেই সৃষ্টির প্রাথমিক গ্যাসীয় অবস্থার ধারণায় একটি সম্ভাব্য সাদৃশ্য লক্ষ্য করা যায়।

চতুর্থত, সূরা আল-আম্বিয়া (২১:৩০)-এ আকাশ ও পৃথিবীর প্রাথমিক সংযুক্ত অবস্থা এবং পরবর্তী পৃথকীকরণের কথা উল্লেখ করা হয়েছে। আধুনিক কসমোলজি মহাবিশ্বের প্রাথমিক উচ্চ-ঘনত্বের অবস্থা থেকে ক্রমাগত সম্প্রসারণ ও কাঠামো গঠনের কথা বলে। এই দুই বর্ণনার ভাষা ও জ্ঞানতাত্ত্বিক ভিত্তি ভিন্ন হলেও, উভয় ক্ষেত্রেই একটি প্রাথমিক অবস্থা থেকে পরবর্তী বিকাশের ধারণা বিদ্যমান।

উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, কুরআনের সৃষ্টি-বিষয়ক আয়াতসমূহ এবং আধুনিক বিজ্ঞানের বর্তমান ধারণার মধ্যে কিছু ক্ষেত্রে উল্লেখযোগ্য ধারণাগত (conceptual) সামঞ্জস্য লক্ষ্য করা যায়। তবে এই গবেষণা কোনো বৈজ্ঞানিক মডেলকে কুরআনের চূড়ান্ত ব্যাখ্যা বা কুরআনের আয়াতকে আধুনিক বৈজ্ঞানিক তত্ত্বের সরাসরি পূর্বাভাস হিসেবে উপস্থাপন করছে না। বরং বর্তমান বৈজ্ঞানিক জ্ঞানের আলোকে কুরআনের বক্তব্যে কোনো সুস্পষ্ট ও অনিবার্য বিরোধ পরিলক্ষিত হয় কি না, সেই প্রশ্নের একটি তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করাই এই অংশের উদ্দেশ্য।

সারণি : কুরআনের সৃষ্টি-বর্ণনা ও বর্তমান বৈজ্ঞানিক ধারণার তুলনামূলক উপস্থাপন

বিষয়

কুরআনের বর্ণনা

বর্তমান বৈজ্ঞানিক ধারণা

সৃষ্টির ধরন

মহাবিশ্ব ধাপে ধাপে (ছয় আইয়াম) সৃষ্টি হয়েছে

মহাবিশ্ব ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে (epochs/stages) বিকশিত হয়েছে

প্রাথমিক অবস্থা

আকাশ ও পৃথিবী প্রথমে সংযুক্ত ছিল (২১:৩০)

মহাবিশ্ব একটি অত্যন্ত ঘন ও উষ্ণ প্রাথমিক অবস্থা থেকে সম্প্রসারিত হয়েছে

গ্যাসীয়/ধোঁয়াসদৃশ অবস্থা

আকাশ ছিল "দুখান" (৪১:১১)

নক্ষত্র ও গ্রহমণ্ডল গ্যাস ও ধূলিকণাসমৃদ্ধ মেঘ (gas and dust cloud) থেকে গঠিত হয়েছে

আকাশ ও পৃথিবীর পৃথকীকরণ

পরবর্তী পর্যায়ে পৃথক সৃষ্টি ও বিন্যাস (৪১:১১–১২)

মহাজাগতিক কাঠামো, নক্ষত্র, গ্যালাক্সি ও গ্রহ ধাপে ধাপে গঠিত হয়েছে

পৃথিবীর বিকাশ

পৃথিবীর সৃষ্টি, পরে পাহাড়, বরকত ও রিযিকের ব্যবস্থা (৪১:৯–১০)

পৃথিবী দীর্ঘ ভূতাত্ত্বিক পর্যায় (Hadean, Archean, Proterozoic, Phanerozoic) অতিক্রম করে বর্তমান রূপ লাভ করেছে

সামগ্রিক সৃষ্টি

আকাশ, পৃথিবী ও মধ্যবর্তী সবকিছু ছয় আইয়ামে

মহাবিশ্ব ও পৃথিবীর বিকাশ একটি ধারাবাহিক বহু-পর্যায়ের প্রক্রিয়া

চিত্র : কুরআনের সৃষ্টি-বর্ণনা ও বর্তমান বৈজ্ঞানিক ধারণার তুলনামূলক ধারণাগত কাঠামো

কুরআনের সৃষ্টি-বর্ণনা এবং বর্তমান বৈজ্ঞানিক ধারণার একটি ধারণাগত তুলনামূলক মডেল। এই চিত্রে কোনো বৈজ্ঞানিক পর্যায়কে কুরআনের নির্দিষ্ট আয়াতের সরাসরি সমতুল্য (identity) হিসেবে উপস্থাপন করা হয়নি; বরং উভয়ের মধ্যে পর্যায়ক্রমিক সৃষ্টি-প্রক্রিয়ার ধারণাগত ও কাঠামোগত সামঞ্জস্য প্রদর্শন করা হয়েছে।

কুরআনের সৃষ্টি-বর্ণনা

┌────────────┴────────────┐
│ │
আকাশ ও পৃথিবীর প্রাথমিক "ছয় আইয়াম"
সংযুক্ত অবস্থা │
│ │
└────────────┬────────────┘

ধাপে ধাপে সৃষ্টি

┌──────────────────┴──────────────────┐
│ │
আকাশের বিন্যাস পৃথিবীর পরিপূর্ণতা
(৪১:১১–১২) (৪১:৯–১০)
│ │
└──────────────────┬──────────────────┘

পর্যায়ক্রমিক সৃষ্টি-প্রক্রিয়া


┌──────────────────┴──────────────────┐
│ │
বর্তমান কসমোলজি বর্তমান ভূবিজ্ঞান
│ │
Big Bang → Cosmic Evolution Hadean → Archean
→ Structure Formation → Proterozoic
→ Galaxy Formation → Phanerozoic
│ │
└──────────────────┬──────────────────┘

ধারণাগত ও কাঠামোগত (Conceptual & Structural)
সামঞ্জস্যের সম্ভাবনা

চিত্র : কুরআনের সৃষ্টি-বিষয়ক পর্যায়সমূহ ও আধুনিক বৈজ্ঞানিক ধারণার ধারণাগত সময়রেখা

কুরআনের সৃষ্টি-বিষয়ক বর্ণনা এবং আধুনিক কসমোলজি ও ভূবিজ্ঞানের নির্বাচিত ধারণাসমূহের একটি ধারণাগত সময়রেখা। এই চিত্রের উদ্দেশ্য নির্দিষ্ট পর্যায়গুলোর মধ্যে এক-একটি সরাসরি সমতুল্যতা (identity) প্রতিষ্ঠা করা নয়; বরং উভয় ক্ষেত্রেই সৃষ্টি ও বিকাশকে একটি ধারাবাহিক পর্যায়ক্রমিক প্রক্রিয়া হিসেবে উপস্থাপনের ধারণাগত সাদৃশ্য প্রদর্শন করা।

কুরআনের বর্ণনা

প্রাথমিক সংযুক্ত অবস্থা

"দুখান" (গ্যাসীয়/ধোঁয়াসদৃশ অবস্থা)

আকাশ ও পৃথিবীর পৃথকীকরণ

আকাশের বিন্যাস (সাত আসমান)

পৃথিবীর পরিপূর্ণতা

(পাহাড়, বরকত, রিযিকের ব্যবস্থা)

ছয়টি সৃষ্টি-পর্যায়ের সমাপ্তি

──────────────────────────────────────────────

আধুনিক বৈজ্ঞানিক ধারণা

Singularity

Inflation & Baryogenesis

Cooling

Structure Formation

Gas & Dust Cloud (Nebula)

Formation of Stars and Planets

Earth Evolution

(Hadean → Archean → Proterozoic → Phanerozoic)

কুরআন বা হাদীসের  একই আয়াতের বিভিন্ন ব্যাখ্যা সম্ভব। একটি বাক্যকে  বিভিন্নভাবে  ব্যাখ্যা করা যায় এবং কখনো একাধিক ব্যাখ্যার সম্ভাবনার অবকাশ থাকে। কিন্তু সেই ব্যাখ্যার উপর ভিত্তি করে এবং অন্যান্য সমান সম্ভাব্য ব্যাখ্যাগুলোকে অগ্রাহ্য করে যদি কেউ একটি  বাক্যের উপর একটি সিদ্ধান্ত দিয়ে বসে সেটা তার ভুল সিদ্ধান্ত। তবে যদি কেউ প্রমাণ করতে পারে যে, অন্য ব্যাখ্যাটি করার কোন সুযোগ নেই, তাহলে তার দাবি মেনে নিতে কারো সমস্যা থাকবে না ।  মানুষ যে কোন ব্যাখ্যাই তার পূর্বে অর্জিত জ্ঞানের ভিত্তিতে করে। যত মানুষ জগৎ সম্পর্কে জানতে থাকবে, ততই তারা কুরআনের আয়াহ্ গুলো বিভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা  করতে পারবে। আর তখন তারা কন্ট্রাডিক্টিং ব্যাখ্যা থেকে সঠিকটি বেছেও নিতে পারবে। তবে কুরআন বা হাদীস বুঝতে শুধু  একটা বিষয় দেখলেই হবে না বরং বিজ্ঞান, আরবী ভাষা ও তাফসীরের মূলনীতি গুলোতেও দক্ষতা সম্পন্ন হতে হবে।

উপসংহার

এই গবেষণায় কুরআনের সৃষ্টি-সংক্রান্ত নির্বাচিত আয়াতসমূহ ভাষাতাত্ত্বিক, তাফসীরগত, যুক্তিগত এবং তুলনামূলক বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয়েছে। বিশ্লেষণের ভিত্তিতে প্রতীয়মান হয় যে, কুরআনে বর্ণিত "ছয় আইয়াম" এবং সূরা ফুসসিলাত (৪১:৯–১২)-এর সৃষ্টি-বর্ণনা পরস্পরবিরোধী নয়; বরং আরবি ভাষা, আয়াতের প্রসঙ্গ এবং তাফসীরের মূলনীতির আলোকে একটি সামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা উপস্থাপন করা সম্ভব।

একই সঙ্গে বর্তমান বৈজ্ঞানিক জ্ঞানের আলোকে কুরআনের সৃষ্টি-বিষয়ক বক্তব্যের সঙ্গে কোনো সুস্পষ্ট ও অনিবার্য বিরোধ প্রতীয়মান হয়নি। যদিও কুরআনের ভাষা এবং আধুনিক বিজ্ঞানের পরিভাষা ও উদ্দেশ্য ভিন্ন, তথাপি উভয়ের মধ্যে কিছু ক্ষেত্রে ধারণাগত ও কাঠামোগত সামঞ্জস্য লক্ষ্য করা যায়।

অতএব, কুরআনের সৃষ্টি-বিষয়ক আয়াতসমূহ মূল্যায়নের ক্ষেত্রে বিচ্ছিন্ন আয়াত বা একটি সম্ভাব্য ব্যাখ্যার ওপর নির্ভর না করে আরবি ভাষা, তাফসীরের মূলনীতি, আয়াতসমূহের পারস্পরিক সম্পর্ক এবং প্রাসঙ্গিক জ্ঞানকে সমন্বিতভাবে বিবেচনা করা অধিকতর যুক্তিসঙ্গত। ভবিষ্যতে ভাষাতত্ত্ব, তাফসীর ও বৈজ্ঞানিক গবেষণার অগ্রগতির সঙ্গে এ বিষয়ে আরও গভীর ও বিস্তৃত গবেষণার সুযোগ রয়েছে।

আর আল্লাহﷻ‎ ভলো জানেন, এই লেখাটির মধ্যে কোন ভুল থাকলে তার দায়ভার সম্পূর্ন আমার আর যদি প্রশংসনীয় কিছু থাকে তার সবটুকু আমাদের সকলের রব আল্লাহর


তথ্যসূত্র:

  1. Barbour, I. G. (1997). Religion and science: Historical and contemporary issues. HarperCollins.

  2. Dalrymple, G. B. (1991). The age of the Earth. Stanford University Press.

  3. Dayal, P., & Ferrara, A. (2018). Early galaxy formation and its large-scale effects. Physics Reports, 780–782, 1–64. https://doi.org/10.1016/j.physrep.2018.10.002

  4. Liddle, A. R. (2015). An introduction to modern cosmology (3rd ed.). Wiley.

  5. Lunine, J. I. (1999). Earth: Evolution of a habitable world. Cambridge University Press.

  6. Mathews, G. J., Kusakabe, M., & Kajino, T. (2017). Introduction to big bang nucleosynthesis and modern cosmology. International Journal of Modern Physics E, 26(8), 1741001. https://doi.org/10.1142/S0218301317410014

  7. NASA/WMAP Science Team. (2011, June 6). Universe 101: Big Bang theory. National Aeronautics and Space Administration. https://map.gsfc.nasa.gov/universe/

  8. Peebles, P. J. E., & Ratra, B. (2003). The cosmological constant and dark energy. Reviews of Modern Physics, 75(2), 559–606. https://doi.org/10.1103/RevModPhys.75.559

  9. Planck Collaboration. (2020). Planck 2018 results. VI. Cosmological parameters. Astronomy & Astrophysics, 641, A6. https://doi.org/10.1051/0004-6361/201833910

  10. Vogelsberger, M., Marinacci, F., Torrey, P., & Puchwein, E. (2020). Cosmological simulations of galaxy formation. Nature Reviews Physics, 2(1), 42–66. https://doi.org/10.1038/s42254-019-0127-2


গবেষণার সীমাবদ্ধতা (Limitations)

এই গবেষণার কয়েকটি সীমাবদ্ধতা রয়েছে, যা ফলাফল মূল্যায়নের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া উচিত।

প্রথমত, আলোচনাটি সৃষ্টি-সংক্রান্ত নির্বাচিত কয়েকটি কুরআনের আয়াত, প্রতিনিধিত্বমূলক তাফসীর এবং নির্বাচিত বৈজ্ঞানিক সাহিত্য পর্যন্ত সীমাবদ্ধ; বিষয়-সংশ্লিষ্ট সব মতামত ও গবেষণা এতে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।

দ্বিতীয়ত, আধুনিক কসমোলজি ও ভূবিজ্ঞানের আলোচনায় বর্তমান বৈজ্ঞানিক ঐকমত্যকে ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে নতুন পর্যবেক্ষণ বা গবেষণার ফলে এসব ব্যাখ্যার কিছু অংশ সংশোধিত হতে পারে।

তৃতীয়ত, কুরআনের কিছু শব্দ ও আয়াত ভাষাগতভাবে একাধিক গ্রহণযোগ্য ব্যাখ্যার সুযোগ প্রদান করে। ফলে এই গবেষণায় উপস্থাপিত ব্যাখ্যাগুলো সম্ভাব্য ব্যাখ্যাগুলোর একটি হিসেবে বিবেচ্য; এগুলোকে একমাত্র চূড়ান্ত ব্যাখ্যা হিসেবে দাবি করা হচ্ছে না।

সবশেষে, এই গবেষণার উদ্দেশ্য কোনো ধর্মীয় বিশ্বাস বা বৈজ্ঞানিক তত্ত্বের চূড়ান্ত সত্যতা নির্ধারণ নয়; বরং ভাষা, তাফসীর, যুক্তি এবং বর্তমান বৈজ্ঞানিক জ্ঞানের আলোকে একটি তুলনামূলক একাডেমিক বিশ্লেষণ উপস্থাপন করা। ভবিষ্যতের গবেষণা ও নতুন তথ্যের আলোকে এই আলোচনার পুনর্মূল্যায়নের সুযোগ সর্বদা উন্মুক্ত।

পরিশিষ্ট (Appendix)

পরিশিষ্ট A: গবেষণার উৎস (Sources of Evidence)

এই প্রবন্ধে তিন ধরনের উৎস ব্যবহার করা হয়েছে—

(১) প্রাথমিক ধর্মীয় উৎস (Primary Religious Sources):

  • পবিত্র কুরআন (আরবি মূল পাঠ)

  • কুরআনের প্রসিদ্ধ অনুবাদ

  • প্রাচীন ও আধুনিক তাফসীরগ্রন্থ

(২) ভাষাতাত্ত্বিক উৎস (Lexical Sources):

  • Classical Arabic Lexicons

  • Qur'anic Arabic dictionaries

  • আরবি ব্যাকরণ ও শব্দার্থবিষয়ক গ্রন্থ

(৩) বৈজ্ঞানিক উৎস (Scientific Sources):

  • Peer-reviewed গবেষণা প্রবন্ধ

  • বিশ্ববিদ্যালয় প্রকাশিত একাডেমিক বই

  • আন্তর্জাতিক বৈজ্ঞানিক সংস্থার প্রকাশনা (যেমন NASA, ESA, Planck Collaboration)


Appendix B: এই গবেষণার নীতিমালা (Principles of Interpretation)

এই গবেষণা নিম্নলিখিত নীতির উপর ভিত্তি করে সম্পাদিত হয়েছে—

১. কুরআনকে বিজ্ঞানপাঠ্য (Science Textbook) হিসেবে বিবেচনা করা হয়নি।

২. আধুনিক বৈজ্ঞানিক তত্ত্বকে কুরআনের উপর আরোপ (Forced Interpretation) করা হয়নি।

৩. কুরআনের ভাষাগত অর্থকে অক্ষুণ্ণ রেখে আধুনিক বৈজ্ঞানিক জ্ঞানের সঙ্গে সম্ভাব্য সামঞ্জস্য (Compatibility) বিশ্লেষণ করা হয়েছে।

৪. যেখানে একাধিক গ্রহণযোগ্য তাফসীর রয়েছে সেখানে একটিকে একমাত্র চূড়ান্ত ব্যাখ্যা দাবি করা হয়নি।

৫. বৈজ্ঞানিক মডেল পরিবর্তনশীল হওয়ায় এই তুলনামূলক বিশ্লেষণও পরিবর্তনযোগ্য বলে বিবেচিত।


Appendix C: ব্যবহৃত গুরুত্বপূর্ণ আরবি শব্দ

আরবি শব্দ

সাধারণ অর্থ

প্রসঙ্গভেদে সম্ভাব্য অর্থ

يوم (Yawm)

দিন

পর্যায়, যুগ, সময়কাল

أيام (Ayyām)

দিনসমূহ

একাধিক পর্যায়

دخان (Dukhān)

ধোঁয়া

ধোঁয়াসদৃশ গ্যাসীয় অবস্থা

رتق (Ratq)

সংযুক্ত

একত্রিত অবস্থা

فتق (Fatq)

পৃথক করা

বিচ্ছিন্ন করা


Appendix D: গবেষণার সীমাবদ্ধতা

এই গবেষণা দাবি করে না যে—

  • কুরআন আধুনিক পদার্থবিজ্ঞানের পরিভাষা ব্যবহার করেছে।

  • প্রতিটি বৈজ্ঞানিক তত্ত্ব কুরআনে সরাসরি বর্ণিত হয়েছে।

  • আধুনিক Cosmology কুরআনের একমাত্র গ্রহণযোগ্য ব্যাখ্যা।

বরং গবেষণার উদ্দেশ্য হলো কুরআনের ভাষাগত অর্থের সঙ্গে বর্তমান বৈজ্ঞানিক পর্যবেক্ষণের সম্ভাব্য সামঞ্জস্য নির্ণয় করা।


Appendix E: নির্বাচিত Peer-reviewed ও একাডেমিক References

Cosmology

  1. Planck Collaboration. (2020). Planck 2018 Results. VI. Cosmological Parameters. Astronomy & Astrophysics, 641, A6.

  2. Peebles, P. J. E., & Ratra, B. (2003). The Cosmological Constant and Dark Energy. Reviews of Modern Physics, 75(2), 559–606.

  3. Vogelsberger, M., Marinacci, F., Torrey, P., & Puchwein, E. (2020). Cosmological Simulations of Galaxy Formation. Nature Reviews Physics, 2, 42–66.

  4. Dayal, P., & Ferrara, A. (2018). Early Galaxy Formation and Its Large-scale Effects. Physics Reports, 780–782, 1–64.

  5. Mathews, G. J., Kusakabe, M., & Kajino, T. (2017). Introduction to Big Bang Nucleosynthesis and Modern Cosmology.


Earth Science

  1. Dalrymple, G. Brent. (1991). The Age of the Earth. Stanford University Press.

  2. Lunine, J. I. (1999). Earth: Evolution of a Habitable World. Cambridge University Press.


Methodology of Science and Religion

  1. Barbour, Ian G. (1997). Religion and Science: Historical and Contemporary Issues. HarperCollins.

  2. McGrath, Alister E. (2010). Science and Religion: A New Introduction. Wiley-Blackwell.


Appendix F: গবেষণার অবস্থান (Research Position Statement)

এই গবেষণা Scientific Concordism-এর একটি সতর্ক (qualified) রূপ অনুসরণ করে। এখানে বৈজ্ঞানিক তত্ত্বকে ওহীর উপর প্রাধান্য দেওয়া হয়নি এবং ওহীকে বৈজ্ঞানিক তত্ত্বে সীমাবদ্ধও করা হয়নি। বরং বর্তমান বৈজ্ঞানিক জ্ঞানের আলোকে কুরআনের ভাষা ও বর্ণনার সঙ্গে সম্ভাব্য সামঞ্জস্য, অসামঞ্জস্য এবং ব্যাখ্যার ক্ষেত্রসমূহ নিরপেক্ষভাবে মূল্যায়নের চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতে বৈজ্ঞানিক জ্ঞান পরিবর্তিত হলে এই তুলনামূলক বিশ্লেষণও পুনর্মূল্যায়নযোগ্য।

  1. NASA/WMAP Science Team (6 June 2011). "Cosmology: The Study of the Universe". Universe 101: Big Bang Theory. Washington, D.C.: NASA. Archived from the original on 29 June 2011. Retrieved 18 December 2019. The second section discusses the classic tests of the Big Bang theory that make it so compelling as the most likely valid and accurate description of our universe.

  2. The Age of the Earth. By Dalrymple, G.B.- California: Stanford University Press. ISBN 978-0-8047-1569-0

  3. Earth: evolution of a habitable world by Lunine, J.I. . United Kingdom: Cambridge University Press. ISBN 978-0-521-64423-5.

  4. https://spaceplace.nasa.gov/big-bang/en/

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই