বিজ্ঞান

পর্ব ২://ছায়াপথ সৃষ্টির পূর্বে ছিল আদিগ্যাসীয় পুঞ্জ

BK
Boniamin Khan
১৯ জানু, ২০২১ · 1 মিনিট
১৯ জানু, ২০২১ 1 মিনিট

কোরআনে বৈজ্ঞানিক প্রযুক্তি পর্ব:২

আলোচনা:-ছায়াপথ সৃষ্টির পূর্বে ছিল আদিগ্যাসীয় পুঞ্জ 

\________________________________/

বিজ্ঞানীগণ বলেন যে ,মহাবিশ্বে ছায়াপথ গঠনের পূর্বে মহাকাশীয় বস্তু ছিল আদিতে গ্যাসীয় পদার্থের আকারে।সংক্ষেপে বললে বলা যায় যে,ছায়াপথ সৃষ্টির পূর্বে বিপুল গ্যাসীয় পদার্থ বা মেঘমালা বিদ্যমান ছিল। আদি মহাকাশীয় বস্তু কে "গ্যাসের"-চেয়ে "ধুম"- শব্দের দ্বারা বর্ণনা করা অধিকতর সঠিক। মহিমান্বিত ঐশীগ্রন্থ পবিত্র আল কোরআনে বিশ্বজগতের অবস্থার বর্ণনা প্রসঙ্গে সেখানে "দুখান"-শব্দের উল্লেখ রয়েছে।"দুখান"-শব্দের অর্থ হলো "ধুম্র "।পবিত্র কোরআনে সূরা হা-মীম সেজদাহ্‌ (فصّلت), আয়াত: ১১-তে বলা হয়েছে:-

 

ثُمَّ ٱسْتَوَىٰٓ إِلَى ٱلسَّمَآءِ وَهِىَ دُخَانٌ فَقَالَ لَهَا وَلِلْأَرْضِ ٱئْتِيَا طَوْعًا أَوْ كَرْهًا قَالَتَآ أَتَيْنَا طَآئِعِينَ

অর্থঃ অতঃপর তিনি [আল্লাহ্] আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধুম্রকুঞ্জ, অতঃপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে আস ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা স্বেচ্ছায় আসলাম অনুগত হয়ে। "

আর এই ঘটনাটি হলো মহাবিস্ফোরণের (Big Bang) স্বাভাবিক পরিণতি যা রাসূল সাঃ এর সময়ে আরবদের নিকটে ছিল অজানা।তাহলে সেই সময়ে এ জ্ঞানের উৎস কী হতে পারে?

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

BK
Boniamin Khan
126 আর্টিকেল

মহামহিমান্বিত আল্লাহ্ সুবাহানাহু ওয়াতা'আলার সকল বান্দাদের মধ্যে আমি এক অধম দাস এবং তাঁর প্রেরিত শ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ ﷺ এর একজন উম্মত। এই কলম যিনি ধরতে শিখিয়েছেন, তাঁর জন্য লিখে যাব মৃত্যু অবধি! ইনশাআল্লাহু তাআলা।