বিবিধ

ধ্রুপদী উলামাদের কর্তৃক বিজ্ঞানবিরোধী মতামত প্রদানের প্রধান কারণসমূহ।

বিষয় : ধ্রুপদী উলামাদের কর্তৃক বিজ্ঞানবিরোধী মতামত প্রদানের প্রধান কারণসমূহ।

লেখক : সামিউল হাসান তবিব আল-ইনফিরাদী

ধ্রুপদী উলামাদের কর্তৃক বিজ্ঞানবিরোধী মতামত প্রদানকরণের পেছনে মোট তিনটি প্রধান মৌলিক কারণ বিদ্যমান। উক্ত কারণত্রয় নিম্নে সংক্ষেপে বর্ণিত হলো।

এক.

ইসলামের বিভিন্ন শাস্ত্রে ইসরাইলিয়াত এর প্রভাব অত্যন্ত গভীর। তাফসিরশাস্ত্রের এবং রিওয়াইয়াতশাস্ত্রের প্রেক্ষিতে উক্ত ব্যাপারটি বিশেষভাবে ও অধিকতর সত্য। অতএব, ধ্রুপদী উলামাদের অনেকেই ইসরাইলিয়াতের দ্বারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে প্রভাবিত হয়ে বিজ্ঞানবিরোধী বিভিন্ন ব্যাখ্যা প্রদান করেছেন।

দুই.

খুবই জরুরি বিষয়বস্তুর বহির্ভূত ক্ষেত্রগুলিতে যইফ হাদিসের উপর নির্ভরকরণকে ধ্রুপদী যুগসমূহে সাধারণভাবে বৈধ হিসেবে বিবেচনা করা হতো। সুতরাং, ধ্রুপদী উলামাদের অনেকেই যইফ হাদিসের উপর প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে নির্ভর করে বিভিন্ন বিজ্ঞানবিরোধী ব্যাখ্যা দিয়েছেন।

তিন.

ইসলামবহির্ভূত প্রচলিত লোকবিশ্বাসগুলোর মধ্য থেকে যেগুলি ইসলামের সহিত অসাংঘর্ষিক সেগুলিকে ধ্রুপদী উলামারাও ধারণ করতেন। একজন ধ্রুপদী আলেম যখন দেখতেন যে তাঁর ধারণকৃত কোনো প্রচলিত বিশ্বাস কোরআন-সুন্নাহ এর সহিত খুবই সামঞ্জস্যপূর্ণ তখন তিনি ধরে নিতেন যে উক্ত প্রচলিত বিশ্বাসটির সত্যতা ইসলামের দ্বারা প্রমাণিত।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

সআ
সামিউল হাসান তবিব আল-ইনফিরাদী
75 আর্টিকেল

দ্রষ্টব্য : 22 November 2023 এ আমি ফেসবুক ব্যবহার করা চিরতরে বন্ধ করে দিয়েছি এবং 22 November 2023 এর পর আমি আর কখনোই ফেসবুকে ফিরে আসিনি এবং আসবনা। 22 November 2023 এর পর কেউ যদি কখনো ফেসবুকে দাবি করে যে সে আমি, তাহলে অবশ্যই ধরে নিতে হবে যে সে আমি না বরং সে আমি হওয়ার অভিনয় করছে। আমার সাথে যোগাযোগ করতে চাইলে ফ্রম মুসলিমস এর লেখক Ashraful Nafiz ভাইয়ের সাথে যোগাযোগ করুন।